তরুণদের নিয়ে ব্রাজিলকে এগিয়ে নিতে চান আনচেলত্তি 

স্পোর্টস ডেস্ক 
২৯ জুলাই ২০২৬, ১৩:২৫ আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৩:২৫

উত্তর আমেরিকা বিশ্বকাপে শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।  দীর্ঘ তিন সপ্তাহ কানাডায় ছুটি ও পরিবারের সঙ্গে সময় কাটিয়ে রিও ডি জেনেইরোতে ফিরেছেন কোচ আনচেলত্তি। নতুন করে দল নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন।  ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তিনি।

গ্লোবো স্পোর্ত জানিয়েছে, বিশ্বকাপের দুঃস্বপ্নকে পেছনে ফেলে আনচেলত্তির মূল লক্ষ্য এখন বছরের দ্বিতীয়ার্ধের ম্যাচগুলোর জন্য দল গোছানো। সেইসঙ্গে একটি শক্তিশালী নতুন প্রজন্ম তৈরি করা। সিবিএফের প্রধান কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় দলের কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো, জেনারেল ম্যানেজার সিসেরো সুজা, টেকনিক্যাল কো-অর্ডিনেটর জুয়ানসহ কোচিং স্টাফ ও পারফরম্যান্স অ্যানালিস্টরা। বৈঠকে মূলত বিশ্বকাপের সার্বিক পারফরম্যান্স পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা, লজিস্টিকস এবং প্রীতি ম্যাচের স্কোয়াড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

২০২৭ সালের শেষভাগে শুরু হতে যাওয়া ২০৩০ বিশ্বকাপ বাছাইপর্ব এবং ২০২৮ সালের কোপা আমেরিকা সামনে রেখে এখন থেকেই সুদূরপ্রসারী প্রস্তুতি নিতে শুরু করেছে সেলেসাও ম্যানেজমেন্ট। বৈঠক শেষে সিবিএফের অফিসিয়াল ওয়েবসাইটে আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘আমরা একটি নতুন দল গড়ার কাজ শুরু করতে যাচ্ছি। তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে, তবে বিশ্বকাপে আমাদের সঙ্গে থাকা এবং দলের জন্য অবদান রাখার মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও আমরা পুরোপুরি বাদ দিচ্ছি না।’

আগামী সেপ্টেম্বরের ২৫ ও ২৯ তারিখে অস্ট্রেলিয়ার টাউন্সভিল এবং ব্রিসবেনে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
কলকাতায় আজ প্রথমবার মুখোমুখি ভারত-ব্রাজিল, ম্যাচ দেখবেন কোথায়?
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
ভারতের বিপক্ষে তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না ব্রাজিল 
সর্বশেষ খবর
বাড়িতেই বানান হোটেল স্টাইলের ঘন চিকেন স্যুপ
বাড়িতেই বানান হোটেল স্টাইলের ঘন চিকেন স্যুপ
বদলে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য: পণ্য যাচ্ছে কম, আসছে বেশি
বদলে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য: পণ্য যাচ্ছে কম, আসছে বেশি
মেসি নেই, এবার যে পথে হাঁটবে আর্জেন্টিনা
মেসি নেই, এবার যে পথে হাঁটবে আর্জেন্টিনা
আনুশকা মাঠে থাকলেই কোহলির পারফরম্যান্স ভালো হতো: রবি শাস্ত্রী
আনুশকা মাঠে থাকলেই কোহলির পারফরম্যান্স ভালো হতো: রবি শাস্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ