বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ আগস্ট ২০২৬, ১৪:২০ আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৪:২০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইনকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে তার বিরুদ্ধে করা ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগের পক্ষে সাত দিনের মধ্যে প্রমাণ উপস্থাপন অথবা নিঃশর্তভাবে অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে বিজ্ঞপ্তি দিয়ে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। একই দিনে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ রফিকুল ইসলাম জনির মাধ্যমে রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি প্রকাশ্য সম্প্রচারিত অনুষ্ঠানে বিথীকা বিনতে হোসাইন অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে তার নিয়োগের বিষয়টি সহজ করতে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির কাছ থেকে আসিফ মাহমুদ ৩ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন।

নোটিশে বলা হয়, বিথীকা বিনতে হোসাইনের ওই বক্তব্য পরবর্তী সময়ে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। ফলে অভিযোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এতে আসিফ মাহমুদের ব্যক্তিগত, পেশাগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে।

নোটিশ অনুযায়ী, অভিযোগ প্রকাশের পর গত ৪ আগস্ট আসিফ মাহমুদ তার প্রতিনিধিদের মাধ্যমে একাধিকবার বিথীকা বিনতে হোসাইনের সঙ্গে যোগাযোগ করে অভিযোগের পক্ষে থাকা প্রমাণ, নথি, অডিও-ভিডিও বা অন্যান্য তথ্য উপস্থাপনের অনুরোধ জানান। তখন তিনি প্রমাণ রয়েছে বলে দাবি করলেও এখন পর্যন্ত কোনও প্রমাণ দেননি।

নোটিশে দাবি করা হয়, প্রমাণ দিতে ব্যর্থ হওয়া থেকে প্রতীয়মান হয় যে অভিযোগটি ভিত্তিহীন, মনগড়া ও বিদ্বেষপ্রসূতভাবে করা হয়েছে। এতে আসিফ মাহমুদের সম্মান, মর্যাদা ও জনমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নোটিশে আরও বলা হয়, এই ধরনের মিথ্যা ও মানহানিকর বক্তব্য বাংলাদেশের প্রচলিত আইনে দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের দায় সৃষ্টি করতে পারে। বিশেষ করে দণ্ডবিধির ৫০০ ধারাসহ প্রযোজ্য অন্যান্য আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

নোটিশে বিথীকা বিনতে হোসাইনকে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে সব ধরনের প্রমাণ উপস্থাপন করতে বলা হয়েছে। অন্যথায় অভিযোগ নিঃশর্তভাবে প্রত্যাহার করে লিখিতভাবে ক্ষমা চাইতে এবং একই মাধ্যমে সমান গুরুত্ব দিয়ে সেই ক্ষমা প্রার্থনা প্রকাশ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে তার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে উপযুক্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিথীকা বিনতে হোসাইন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে যুক্ত। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৪ থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী এই সংসদ সদস্য।

 

 

/এএইচএস/এনআই/
সম্পর্কিত
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
সর্বশেষ খবর
ঢাকা উদ্যানে উদ্ধার ৯ ককটেল নিষ্ক্রিয় করলো এসআরবি
ঢাকা উদ্যানে উদ্ধার ৯ ককটেল নিষ্ক্রিয় করলো এসআরবি
রিয়াদ রুটে অচলাবস্থা: চাপে দেশি-বিদেশি পাঁচ এয়ারলাইনস
রিয়াদ রুটে অচলাবস্থা: চাপে দেশি-বিদেশি পাঁচ এয়ারলাইনস
শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন
শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন
রিয়াদগামী ফ্লাইট বাতিল নিয়ে বিমান ও ইউএস বাংলার নতুন নির্দেশনা
রিয়াদগামী ফ্লাইট বাতিল নিয়ে বিমান ও ইউএস বাংলার নতুন নির্দেশনা
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার