বাংলাদেশকে ২০ কোচের ট্রেন দিতে প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১৮:৫৭আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৮:৫৭

বাংলাদেশ রেলওয়ের জন্য লিংকে হফম্যান বুশ (এলএইচবি) প্রযুক্তির ২০ কোচের প্রথম ট্রেনসেট (রেক) সরবরাহ করতে প্রস্তুত ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)। ২০২৪ সালে রাইটস-এর মাধ্যমে দেওয়া সাতটি ভিন্ন ধরনের ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ অর্ডারের অংশ হিসেবে এগুলো তৈরি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ভারতের রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, উচ্চতর নিরাপত্তা মান, কম রক্ষণাবেক্ষণ খরচ ও উন্নত পরিচালন দক্ষতার জন্য পরিচিত এলএইচবি ব্রডগেজ কোচের এই ২০ কোচের প্রথম বহরটি শিগগিরই কাপুরথালার আরসিএফ থেকে বের করা হবে।

২০ কোচের এই রেকিংয়ে থাকবে তিনটি এসি স্লিপার কার, তিনটি এসি চেয়ার কার, ১২টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার। এসব কোচে বেশ কিছু নতুন ডিজাইন ও পরিবর্তন আনা হয়েছে, যার কয়েকটি এলএইচবি ধরনের কোচে প্রথমবারের মতো যুক্ত করা হলো।

এর আগে চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের রেলমন্ত্রী শেখ রবিউল আলম সংসদে জানান, ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আমদানি করবে বাংলাদেশ। ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এসব কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে তিনি জানান।

ইতোপূর্বে রাইটস লিমিটেড বাংলাদেশ রেলওয়েকে ১২০টি ব্রডগেজ এলএইচবি যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছিল। প্রতিষ্ঠানটি বাংলাদেশ রেলওয়ের বেশ কিছু অবকাঠামোগত প্রকল্পেও সহযোগী হিসেবে কাজ করেছে।

চলতি ২০২৬ সালের মে মাসে রাইটসের সিএমডি রাহুল মিথাল জানিয়েছিলেন, প্রথম চালানের পর চলতি অর্থবছরে অন্তত তিন থেকে চারটি ট্রেনসেট সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছে তাদের প্রতিষ্ঠান।

রাহুল মিথাল বলেন, প্রথম চালান যাওয়ার পর আমরা এই অর্থবছরে অন্তত তিন-চারটি রেকের ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক কোচ পাঠানোর চেষ্টা করব। প্রথম চালান হস্তান্তরের পর আমাদের উৎপাদন হার আরও বৃদ্ধি পাবে।

/এএ/
সম্পর্কিত
৩ রাত হোটেলে থাকলেই ভিসা ফ্রি, ভারতীয় পর্যটকদের জন্য আবুধাবির বড় চমক
এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলে নতুন নৌবহর পাঠাচ্ছে চীন
সিরিয়ার গোপন ঘাঁটিতে ‘ডার্টি বোমা’র উপাদান, ইসরায়েলি হামলার আগেই ট্রাম্পের হস্তক্ষেপ
সর্বশেষ খবর
এনটিআরসিএ নিয়ে কী হচ্ছে?
এনটিআরসিএ নিয়ে কী হচ্ছে?
জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসি সদস্যের
জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসি সদস্যের
এবার কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক
এবার কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি