তুরস্ক-সৌদি-পাকিস্তান জোটে যোগ দিতে পারে মিসর: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, ২১:০৬ আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ২১:০৬

তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা জোটে (মক্কা চুক্তি) মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ‘আল মুকাবালা’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান জানান, জোট সম্প্রসারণের অংশ হিসেবে কায়রোর সম্ভাব্য যোগদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সম্প্রতি সৌদি আরবের পবিত্র মক্কায় এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে আনুষ্ঠানিকভাবে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে, তিন দেশের যেকোনও একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য হবে এবং সম্মিলিতভাবে তার জবাব দেওয়া হবে। তবে এটিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অনুকরণ বা নির্দিষ্ট কোনও দেশের বিরুদ্ধে জোট বলতে নারাজ পাকিস্তানের কর্মকর্তারা।

এরদোয়ান বলেন, এই চুক্তি বিশ্বে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এবং এতে অন্যান্য দেশের অংশগ্রহণের পথ উন্মুক্ত রয়েছে।

তিনি হরমুজ প্রণালি খুলে দেওয়াকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে বলেন, এই নৌপথ বন্ধ থাকায় সব পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলমান দ্বন্দ্বে দোহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি প্রশংসা করেন।

সাক্ষাৎকারে ফিলিস্তিন সংকট নিয়ে তিনি বলেন, গাজাকে একা ফেলে দেওয়া সম্ভব নয়। হামাস প্রতিশ্রুতি রক্ষা করলেও ইসরায়েল তাদের সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে তিনি ওয়াশিংটনকে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এর পাশাপাশি সিরিয়ায় স্থিতিশীলতা রক্ষায় তুরস্ক তার সমর্থন অব্যাহত রাখবে জানিয়ে এরদোয়ান বলেন, ভবিষ্যতের যেকোনও শান্তিচুক্তিতে সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীকেও অন্তর্ভুক্ত করা উচিত। সুদান ও লিবিয়ার সঙ্গেও সম্পর্ক স্থিতিশীল রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের বিষয়টি এখন আর তুরস্কের অগ্রাধিকার তালিকায় নেই বলে জানিয়ে এরদোয়ান বলেন, ইউরোপীয় নেতাদের সদিচ্ছার অভাবেই বিষয়টি ঝুলে আছে এবং এতে তুরস্কের চেয়ে ইউরোপেরই বেশি ক্ষতি হবে।

সর্বশেষ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এফ-৩৫ ফাইটার জেট প্রোগ্রামে পুনরায় যুক্ত হওয়া প্রসঙ্গে এরদোয়ান বলেন, ডোনাল্ড ট্রাম্প এই উড়োজাহাজ নিয়ে একটি প্রতিশ্রুতি দিয়েছেন এবং তুরস্ক তা পূরণের অপেক্ষায় রয়েছে। রাশিয়ান এস-৪০০ কেনার জেরে ২০১৯ সালে এফ-৩৫ প্রোগ্রাম থেকে তুরস্ককে বাদ দেয় যুক্তরাষ্ট্র এবং পরবর্তীতে ২০২০ সালে অবরোধ আরোপ করে। তবে সম্প্রতি ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তুরস্ককে প্রোগ্রামে ফিরিয়ে আনার ইঙ্গিত দিলেও মার্কিন কংগ্রেসে এটি কতটা সমর্থন পাবে তা নিয়ে সংশয় রয়েছে।

/এএ/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির