৬০ দিনের সময়কে অপ্রাসঙ্গিক বললো ইরান, নেপথ্যে কী মার্কিন চুক্তি লঙ্ঘন

আন্তর্জাতিক ডেস্ক 
১৭ আগস্ট ২০২৬, ১৫:০৬ আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৭:১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতায় ৬০ দিনের সময়সীমার কোনও প্রাসঙ্গিকতা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সমঝোতা স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করায় ৬০ দিনের সময়সীমার বিষয়টি এখন পুরোপুরি অপ্রাসঙ্গিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সোমবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে বাঘাই বলেন, গত ১৭ জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ৬০ দিনের সময়সীমার কোনও বিধান নেই। ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই চাপ, আলটিমেটাম বা সময়সীমার ভিত্তিতে নীতি নির্ধারণ করে না।

তিনি জানান, ওই সমঝোতায় দুটি বিষয় নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সময় নির্ধারণ করা হয়েছিল। বিষয় দুটি হলো ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’ এবং ‘পারমাণবিক ইস্যু’। কোনও সমঝোতায় পৌঁছানো না গেলে এই সময়সীমা বাড়ানোরও সুযোগ ছিল।

ইসমাঈল বাঘাই আরও বলেন, চুক্তি স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সমঝোতা স্মারকটি লঙ্ঘন করায় কোনও আলোচনাই শুরু করা সম্ভব হয়নি। এর ফলে ৬০ দিনের সময়সীমার বিষয়টি সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছে।

/এএস/এমওএফ/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি