‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে চান?’ শিকে ট্রাম্পের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে দেশটিকেও মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের চীনে নিযুক্ত রাষ্ট্রদূত ডেভিড পারডু রবিবার এ তথ্য জানিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

‘ফক্স নিউজ সানডে’ অনুষ্ঠানে শ্যানন ব্রিমের সঙ্গে আলাপকালে পারডু বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করে- শিকে বিষয়টি বোঝাতে গিয়ে ট্রাম্প একপর্যায়ে তাকেই মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন। তবে ট্রাম্প কখন এ প্রস্তাব দিয়েছিলেন, তা জানাননি পারডু।

অনুষ্ঠানে শ্যানন ব্রিম তাইওয়ানের জন্য বিলম্বিত সহায়তা প্যাকেজ ও অস্ত্রের অর্ডার নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের উদ্বেগের কথা তুলে ধরেন। চীনা প্রেসিডেন্টের মন রক্ষায় যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র দেওয়া থেকে বিরত থাকছে কি না, তা জানতে চান তিনি। জবাবে পারডু বলেন, ট্রাম্পকে তাইওয়ানের বিষয়ে দুর্বল হিসেবে দেখার কোনও কারণ নেই। তিনি জানান, আমি যতজনকে দেখেছি, তাইওয়ানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সবচেয়ে শক্ত অবস্থানে আছেন। তিনি আরও বলেন, ট্রাম্প তাইওয়ানকে বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করেছেন এবং ভবিষ্যতে তাইওয়ানের কাছে আরও মার্কিন অস্ত্র বিক্রির বিষয়েও শির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

পারডু বলেন, ট্রাম্প শিকে প্রায়ই বলেন, ‘আমরা বিশ্বের অন্য দেশগুলোর কাছেও অস্ত্র বিক্রি করি’। একপর্যায়ে তিনি শিকে প্রশ্ন করেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে চান কি না।

নিজস্ব আইনের আওতায় তাইওয়ানকে আত্মরক্ষার সক্ষমতা তৈরির উপায় সরবরাহ করতে বাধ্য যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি না দিলেও দ্বীপটির সবচেয়ে শক্তিশালী অনানুষ্ঠানিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। তবে চীন তাইওয়ানে হামলা চালালে যুক্তরাষ্ট্র সামরিকভাবে দেশটির পাশে দাঁড়াবে কি না- এ বিষয়ে একাধিক মার্কিন নেতা ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছেন।

তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ করতে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের ওপর চাপ দিয়ে আসছে চীন। গত মে মাসে বেইজিংয়ে ট্রাম্প ও শির আগের বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয়েছিল। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র রেকর্ড ১৪ বিলিয়ন ডলারের একটি অস্ত্র বিক্রয় প্যাকেজ স্থগিত করেছিল। সে সময় তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রিকে চীনের সঙ্গে আলোচনায় ‘খুব ভালো দর-কষাকষির হাতিয়ার’ হিসেবে উল্লেখ করেছিলেন ট্রাম্প। এমনকি গত সপ্তাহেও হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত বৈঠকেও শি তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছিলেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

/এএস/ 
সম্পর্কিত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
‘ভয়াবহ যুদ্ধ’ হলেও অটল থাকবে ইরান: আরাঘচি
ফের ঊর্ধ্বমুখী তেলের বাজার
সর্বশেষ খবর
হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত যুবক গুলিতে নিহত
হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত যুবক গুলিতে নিহত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
বিচারের আশায় মামলা করে উল্টো বিএনপি নেতার সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে বৃদ্ধা
বিচারের আশায় মামলা করে উল্টো বিএনপি নেতার সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে বৃদ্ধা
থাইল্যান্ডের বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশের খেলোয়াড়েরা 
থাইল্যান্ডের বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশের খেলোয়াড়েরা 
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’