হোটেল কক্ষে নারী ও সঙ্গীর লাশ, চেক ইন করেছিলেন স্বামী-স্ত্রী পরিচয়ে

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৬, ১৬:৪২ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৭:১২

ভারতের উত্তর প্রদেশের বাহরাইচের একটি হোটেল কক্ষ থেকে এক বিবাহিত নারী ও তার তরুণ সঙ্গীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা বাহরাইচের সেই হোটেলে উঠেছিলেন।

৪৬ বছর বয়সী নোইডার বাসিন্দা গোলাপি (পিঙ্কি) এবং ২৭ বছর বয়সী শ্রাবস্তীর বাসিন্দা রিংকু সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হয়ে প্রেমে জড়িয়ে পড়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রিংকু কিছু দিন আগে পিঙ্কিকে নোইডা থেকে বাহরাইচে নিয়ে যান এবং এরপর দুজন মিলে হোটেলে ওঠেন। অন্যদিকে, নিহতের পরিবার পুলিশকে জানিয়েছে যে রিংকু পিঙ্কিকে নোইডা থেকে তুলে নিয়ে এসেছিলেন।

বৃহস্পতিবার সকালে কক্ষের মধ্যে কোনও সাড়াশব্দ বা আনাগোনা না পেয়ে সন্দেহ প্রকাশ করেন হোটেল মালিক। পরে সন্ধ্যায় তিনি বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ নারী পুলিশ সদস্য ও হোটেল পরিচালককে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা খোলে এবং দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

ঘটনাস্থলে ফরেনসিক টিমকে (এফএসএল) ডাকা হয় এবং পুলিশ একটি তদন্ত শুরু করেছে। উদ্ধার করা মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ ও পরিস্থিতি স্পষ্ট হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দ. কোরিয়ায় খালে আটকা হাঙরকে দেখতে লাখো মানুষের ভিড়
অ্যান্টিবায়োটিকের সঙ্গে চিনি খেলে কী ঘটে?
ইসরায়েলি উড়োজাহাজকে অবতরণের অনুমতি দিলো না আমিরাত
সর্বশেষ খবর
শ্রমিকদলের নেতাকর্মীদের ওপর গুলি বর্ষণের অভিযোগ
শ্রমিকদলের নেতাকর্মীদের ওপর গুলি বর্ষণের অভিযোগ
দ. কোরিয়ায় খালে আটকা হাঙরকে দেখতে লাখো মানুষের ভিড়
দ. কোরিয়ায় খালে আটকা হাঙরকে দেখতে লাখো মানুষের ভিড়
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
অ্যান্টিবায়োটিকের সঙ্গে চিনি খেলে কী ঘটে?
অ্যান্টিবায়োটিকের সঙ্গে চিনি খেলে কী ঘটে?
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম