ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!

বিনোদন ডেস্ক
০২ অক্টোবর ২০২৬, ১৮:২০ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২০:৫৪

বৃহস্পতিবার (১ অক্টোবর) শাকিব খানের নতুন সিনেমার নাম ঘোষণা দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কিং খানের ‘মহব্বত’ সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মহব্বত’ সিনেমার পোস্টারে দেখা যায়, কালো পোশাকে এক পুরুষের সঙ্গে সাদা পোশাকে এক নারী। পুরুষের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র, পরনে কালো লম্বা কোট। তবে কে এই নারী সেটা পোস্টারে উল্লেখ করা হয়নি।

সিনেমাটির নাম ঘোষণার পর সামাজিক মাধ্যমে নায়িকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, ভারতের পর এবারের সিনেমায় শাকিবের বিপরীতে পাকিস্তানের কোনও জনপ্রিয় নায়িকাকে দেখা যাবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘মহব্বত’-এর নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশানের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলেও জানা গেছে। পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কার সঙ্গে চুক্তি হচ্ছে, তা এখনও চূড়ান্ত হয়নি।

‘মহব্বত’ সিনেমার পোস্টার

এ সিনেমার পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান এ বিষয়ে এখন কিছু বলতে চাইছেন না। তারা শুধু এটুকু জানিয়েছেন, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে। ফলে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে কে শেষ পর্যন্ত শাকিব খানের বিপরীতে নায়িকা হবেন, তা জানতে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘মহব্বত’-এর শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে।

শাকিবকে নিয়ে হিমেল আশরাফ-আরশাদ আদনানের এটি তৃতীয় সিনেমা। তাদের প্রথম সিনেমা ‘প্রিয়তমা’ ও দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
বিনোদন বিভাগের সর্বশেষ
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
কাজী হায়াতের ৫২টি সিনেমার ২৬টি নিষিদ্ধ করা হয়েছে, কারণ জানালেন নির্মাতা
কাজী হায়াতের ৫২টি সিনেমার ২৬টি নিষিদ্ধ করা হয়েছে, কারণ জানালেন নির্মাতা
দুর্ঘটনার আহত নুসরাত, মুম্বাইয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত অভিনেত্রীর
দুর্ঘটনার আহত নুসরাত, মুম্বাইয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত অভিনেত্রীর
মাতাল পরিচালকের একা রোমান্টিক দৃশ্যের মহড়ার চাপ, অভিযোগ স্বরার
মাতাল পরিচালকের একা রোমান্টিক দৃশ্যের মহড়ার চাপ, অভিযোগ স্বরার