চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম চন্দ্রযান ‘জিন্নাহ-১’, কবে অবতরণ?

আন্তর্জাতিক ডেস্ক 
০৩ অক্টোবর ২০২৬, ১৮:০২ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৮:০২

পাকিস্তানের প্রথম লুনার রোভার বা চন্দ্রযান ‘জিন্নাহ-১’ আগামী ২০২৮ সালে চাঁদের মাটিতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো)-এর চেয়ারম্যান ইউসুফ খান এই তথ্য জানিয়েছেন।

বিশ্ব মহাকাশ সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খান বলেন, দেশের মহাকাশ কর্মসূচিতে পাকিস্তান অগ্রগতি অর্জন করছে এবং নিজস্ব স্যাটেলাইট সক্ষমতার ওপর ক্রমবর্ধমানভাবে নির্ভর করছে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে মহাকাশ প্রযুক্তির সঙ্গে পরিচিত করাতে বিশ্ব মহাকাশ সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া বিগত বছরগুলোতে পাকিস্তানের মহাকাশ কর্মসূচি উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

ইউসুফ খান জানান, পাকিস্তান ২০২৫ সালের জানুয়ারি মাসে তাদের ‘ই-ওয়ান’ স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এরপর ওই বছরের জুলাই এবং অক্টোবর মাসে আরও দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

বর্তমানে পাকিস্তানের বিভিন্ন খাতের কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য ছয়টি আর্থ-অবজারভেশন বা ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট রয়েছে বলে জানান তিনি। এসব স্যাটেলাইট কৃষি কাজ, পরিকল্পনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা করার কাজে ব্যবহার করা হচ্ছে।

দেশের অভ্যন্তরে ইন্টারনেট ও টেলিভিশন কভারেজ সম্প্রসারণে স্যাটেলাইট প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের কথাও তুলে ধরেন সুপারকো চেয়ারম্যান।

তিনি বলেন, এই অগ্রগতিগুলো যোগাযোগ এবং পৃথিবীর বুকে প্রাযুক্তিক বিভিন্ন প্রয়োগের ক্ষেত্রে পাকিস্তানের মহাকাশভিত্তিক প্রযুক্তির ক্রমবর্ধমান প্রসারকেই তুলে ধরে। 

সূত্র: দুনিয়া নিউজ

/এএস/ 
সম্পর্কিত
‘আমি বিষণ্নতায় ভুগছি’ বলেই নয়ডার ৪৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
৫৫০ বছরের পুরোনো হাওয়াইয়ের বিখ্যাত ‘হোলেই সি আর্চ’ সাগরে বিলীন
ইসরায়েলিদের প্রাণ বাঁচানো সেই ‘হিরো’ ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জাকসু নির্বাচনের প্রার্থী সেই ছাত্রদল নেত্রীর পদত্যাগ, বললেন রাজনৈতিক পরিবেশের কথা
জাকসু নির্বাচনের প্রার্থী সেই ছাত্রদল নেত্রীর পদত্যাগ, বললেন রাজনৈতিক পরিবেশের কথা
সংশোধিত আইসিটি সিলেবাস প্রকাশের সময় জানালো জাতীয় বিশ্ববিদ্যালয়
সংশোধিত আইসিটি সিলেবাস প্রকাশের সময় জানালো জাতীয় বিশ্ববিদ্যালয়
এনসিপির কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট
এনসিপির কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন