ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ১৫:১৪ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৫:১৪

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন তার হাজারো সমর্থক। সোমবার ইমরানের দল পিটিআই এ তথ্য জানিয়েছে। দেশটির নেতৃত্বের সঙ্গে দলটির গভীর বিভাজনের মধ্যে এ কর্মসূচি শুরু হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শাসিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রবিবার র‍্যালিটি শুরু হয়। ইসলামাবাদে পৌঁছানোর আগে বিভিন্ন স্থানে যাত্রাবিরতির পরিকল্পনা রয়েছে।

মার্চের নেতৃত্বে থাকা প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বলেন, আমি আপনাদের সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি, তরুণদের বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি, আপনাদের সেই নেতার জন্য, যিনি কারাগারে বসে আছেন।

২০২২ সালে পার্লামেন্টের মাধ্যমে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর থেকেই তার দল ও পাকিস্তানের নেতৃত্বের মধ্যে এই বিভাজনের শুরু। ইমরান এর জন্য সেনাবাহিনীকে দায়ী করেন, যদিও সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করে আসছে। মার্চটি মূলত ২৭ সেপ্টেম্বর শুরুর কথা ছিল। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার দলটির দাবি নিয়ে আলোচনার প্রস্তাব দিলে তা পিছিয়ে যায়। সপ্তাহান্তে সেই আলোচনা ভেস্তে যায়।

দুই বছর আগে পিটিআইয়ের সর্বশেষ বড় আকারের বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছিল। ইসলামাবাদ ও এর আশপাশে হাজার হাজার পুলিশ ও আধাসামরিক সদস্য মোতায়েন করা হয়েছে। পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর বাসভবন ও বিদেশি দূতাবাস অবস্থিত ইসলামাবাদের সরকারি এলাকা শিপিং কনটেইনার বসিয়ে ঘিরে ফেলা হয়েছে।

সরকার ঘোষণা দিয়েছে, মার্চে অংশগ্রহণকারীদের ইসলামাবাদে ঢুকতে দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, আমরা এটা চিরতরে শেষ করবো। তিনি আরও বলেন, রাজধানীতে দলটিকে নিজেদের ইচ্ছামতো ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত করতে দেওয়া যাবে না।

আলোচনায় সরকারের প্রতিনিধিত্ব করেছেন নাকভি। তার ভাষ্য, আফগানিস্তান-সংলগ্ন খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ক্রমবর্ধমান জঙ্গিবাদ মোকাবিলায় সন্ত্রাসদমন নীতিতে ইমরানের দল সহযোগিতা করতে রাজি না হওয়ায় আলোচনা ভেঙে যায়। পিটিআই এই ব্যাখ্যা অস্বীকার করে বলেছে, সরকার অন্যায়ভাবে দলটিকে ছাড় দিতে চাপ দিতে চেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে জঙ্গি হামলা বাড়ছে।

নাকভি ও সরকারের অন্য মন্ত্রীরা ইঙ্গিত দিয়েছেন, ইমরানের দলের নেতৃত্বাধীন প্রাদেশিক সরকার রাষ্ট্রসমর্থিত সন্ত্রাসদমন নীতি অনুসরণে ব্যর্থ হলে আইনি ও সাংবিধানিক বিধানের মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া হতে পারে।

/এসএইচএম/
সম্পর্কিত
কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের মূল্য ৮-১০ ট্রিলিয়ন ডলার, দাবি পররাষ্ট্রমন্ত্রীর
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠানোর ঘোষণা মুছে ফেললো মালয়েশিয়া, কারণ অজ্ঞাত
সর্বশেষ খবর
নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর
নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর
লালমাটিয়ায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে টাকা দাবি, যুবক আটক
লালমাটিয়ায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে টাকা দাবি, যুবক আটক
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
সর্বাধিক পঠিত
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’