‘মিরর ইমেজ’ রহস্যের জট ছাড়িয়ে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ অক্টোবর ২০২৬, ১৬:২৬ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৯:৪৩

অণুর দর্পণ-প্রতিচ্ছবি বা মিরর ইমেজ নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন ফ্রান্সের হেনরি কাগান এবং জাপানের কেনসো সোয়াই। বুধবার (৭ অক্টোবর) স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই বিজয়ীদের নাম ঘোষণা করে। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

নোবেল জুরি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘অসমিত জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্বয়ংক্রিয় অনুঘটক আবিষ্কারের’ জন্য কাগান ও সোয়াইকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

রসায়ন বিষয়ক নোবেল কমিটির চেয়ারম্যান হাইনার লিঙ্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, হেনরি কাগান এবং কেনসো সোয়াই শত বছরেরও বেশি পুরনো একটি রাসায়নিক রহস্যের সমাধান দিয়েছেন- কীভাবে হোমোকাইরালিটি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হতে পারে। তাদের উদ্ভাবিত রাসায়নিক বিক্রিয়াগুলো ‘দারুণ চমকপ্রদ’ বলেও উল্লেখ করেন তিনি।

পুরস্কারপ্রাপ্ত হেনরি কাগান ফ্রান্সের ওরসের ইউনিভার্সিটি প্যারিস-সুদের সঙ্গে যুক্ত এবং ৯৫ বছর বয়সী কেনসো সোয়াই জাপানের টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের গবেষক।

গত বছর বিপুল পরিমাণ গ্যাস আটকে রাখতে সক্ষম নতুন ধরনের আণবিক কাঠামো উদ্ভাবনের জন্য তিন বিজ্ঞানী রসায়নে নোবেল পেয়েছিলেন। ওই আবিষ্কার বায়ুমণ্ডল থেকে গ্রিনহাউস গ্যাস অপসারণ কিংবা মরুভূমি থেকে আর্দ্রতা সংগ্রহের সম্ভাবনার পথ তৈরি করে।

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের
হামের প্রাদুর্ভাবে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
নিত্যপণ্যের আমদানি ও খুচরা মূল্যের ব্যবধান কত, প্রতিবেদন দিতে বললো কমিটি
নিত্যপণ্যের আমদানি ও খুচরা মূল্যের ব্যবধান কত, প্রতিবেদন দিতে বললো কমিটি
পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের
পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা