‘জ্ঞানেশ কুমার গদি ছাড়ো’, ককরোচ পার্টির ‘চপ্পল বিক্ষোভে’ যোগ দিলেন ধ্রুব রাঠি-প্রকাশ রাজ

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ অক্টোবর ২০২৬, ১৫:২৯ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৫:২৯

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ‘এসআইআর’বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার বাতিলের দাবিতে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিশাল বিক্ষোভ শুরু করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আয়োজিত এই বিশাল বিক্ষোভে অভিনেতা-কর্মী প্রকাশ রাজ এবং জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী সিজেপির অভিজিৎ দীপকের সাথে যোগ দেন। অনুষ্ঠানে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে একটি ‘জনগণের ট্রাইব্যুনাল’-এর আয়োজন করা হয়, যার পরে একটি ‘চপ্পল বিক্ষোভ’-এর কর্মসূচি রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিভিন্ন কর্মী ও সুশীল সমাজের সংগঠনের মানুষেরা ভিড় জমাতে শুরু করেন। দুপুর ১টার দিকে ককরোচ জনতা পার্টির নেতারা অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং ধ্রুব রাঠী ও প্রকাশ রাজের সাথে হাত উঁচিয়ে মোদি বিরোধী ও ভোট চোর স্লোগান তোলেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ‘সিঙ্ঘম’ খ্যাত অভিনেতা প্রকাশ রাজ বলেন, নির্বাচন কমিশন (ইসিআই) এসআইআর অনুশীলনের মাধ্যমে ‘পুরো দেশকে অপমানিত করেছে’। তিনি বলেন, এই দেশে আগে মানুষ ঠিক করত কে সরকার গঠন করবে, কিন্তু এসআইআর-এর মাধ্যমে এখন সরকার ঠিক করছে কে ভোট দেবে। ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১৩ কোটির বেশি মানুষের নাম বাদ পড়ার এই প্রক্রিয়া অবিলম্বে বাতিলের দাবি জানান তিনি।

প্রকাশ রাজ আরও বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য শুধু সিইসি জ্ঞানেশ কুমারকে সরানো নয়, বরং এসআইআর বাতিল করা। এর আগে নিজের অভিনীত সিনেমার সংলাপ বিকৃত করে তিনি সিইসিকে সতর্ক করেছিলেন। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পায়, নির্বাচন কমিশনের ভেতরেই ভোটার তালিকা থেকে নাম কাটা ও ফিরিয়ে দেওয়া নিয়ে আপত্তি তুলেছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশি।

বিক্ষোভে এমন বহু মানুষ উপস্থিত ছিলেন, যাদের নাম এসআইআর চলাকালীন খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সিজেপির দাবি, একই জায়গায় বসবাস করা সত্ত্বেও তাদের নাম ‘স্থানান্তরিত’ বা ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ট্রাইব্যুনালের মূল উদ্দেশ্য ছিল তালিকা থেকে বাদ পড়া সাধারণ মানুষের অভিজ্ঞতা শোনা।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ‘জীবিত মানুষকে মৃত ঘোষণা করা হচ্ছে। এটি গণতন্ত্রের মৃত্যু’। অন্যদিকে গণতন্ত্র রক্ষার এই লড়াইকে সাধুবাদ জানিয়ে ইউটিউবার ধ্রুব রাঠী কর্ণাটকের ১০০টি পোলিং স্টেশনের এসআইআর অনিয়মের ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ করেন।

ট্রাইব্যুনালের পর দিল্লির যন্তর মন্তরে এক প্রতিবাদ সমাবেশে দিল্লি পুলিশের এক কর্মীর বিরুদ্ধে মহিলা সাংবাদিকদের যৌন নিপীড়নের অভিযোগের প্রতিবাদে সংহতি জানিয়ে ‘চপ্পল বিক্ষোভ’ করবে সিজেপি। গত সপ্তাহে মুম্বাইয়ের শিবাজি পার্কেও সিজেপির এমন বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন, যেখানে প্রবীণ অভিনেতা শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ ও গায়ক বিশাল দাদলানি উপস্থিত ছিলেন। ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন হিসেবে শুরু হওয়া এই সংগঠনটি তাদের আন্দোলনের তৃতীয় ধাপের অংশ হিসেবে আবারও যন্তর মন্তরে ফেরার পরিকল্পনা ঘোষণা করেছে। 

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কার্সন
মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে নতুন অভিযোগ
৭ অক্টোবরের পর যেভাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিয়েছে ইসরায়েল
সর্বশেষ খবর
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটপাট: আট আসামি ৩ দিনের রিমান্ডে
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটপাট: আট আসামি ৩ দিনের রিমান্ডে
৮ মাস পর চালুর দুদিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা
৮ মাস পর চালুর দুদিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা
ঢাকা দক্ষিণে মাদকের আড্ডার স্থানে হবে খেলার মাঠ
ঢাকা দক্ষিণে মাদকের আড্ডার স্থানে হবে খেলার মাঠ
সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কার্সন
সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কার্সন
সর্বাধিক পঠিত
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি