কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫

বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকি’র লোগোযুক্ত পণ্য কেনা, বিক্রি করা ও পরিধানের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফতোয়া দিয়েছে লিবিয়ার সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ দার আল-ইফতা। তাদের দাবি, ব্র্যান্ডটি ইসলামবিরোধী ও বহুদেববাদ প্রচার করে।

ফতোয়া অনুযায়ী, নাইকি কোম্পানির নামকরণ করা হয়েছে গ্রিক বিজয়ের দেবী ‘নাইকি’-র নামানুসারে এবং ব্র্যান্ডটির লোগো ওই দেবীর ডানার আকৃতি থেকে অনুপ্রাণিত। লিবিয়ার সর্বোচ্চ ইসলামি আইনবিদ সাদিক আল-ঘারিয়ানি এই ফতোয়ার অনুমোদন দিয়েছেন।

এছাড়া সংস্থাটি দাবি করে, নাইকি ইসরায়েলকে সমর্থন করে এবং যেসব কোম্পানি ইসরায়েলকে সমর্থন করে, তাদের সবাইকে বয়কট করা উচিত। তবে এই ধার্মিক আদেশের বিষয়ে নাইকি কোনও মন্তব্য করেনি।

লিবিয়ায় নাইকির নিজস্ব কোনও শো-রুম না থাকলেও স্থানীয় দোকানে ও খুচরা বিক্রেতাদের কাছে এর পোশাক ও নকল পণ্য সহজলভ্য। দার আল-ইফতার বিশাল প্রভাব থাকলেও এই ফতোয়ার কোনও আইনি ভিত্তি বা সরকারি বাধ্যবাধকতা নেই।

গত বছর ফরাসি বিলাস সামগ্রীর ব্র্যান্ড ভান ক্লিফ অ্যান্ড আর্পেলস-এর চার পাতার ক্লোভার লোগোটিকে খ্রিস্টধর্মের সঙ্গে সম্পৃক্ত দাবি করে একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল সংস্থাটি। ২০২৫ সালে দেশটিতে র‍্যাপ গান, থিয়েটার ও নাচ পরিবেশনার ওপর দেওয়া নিষেধাজ্ঞা সমগ্র লিবিয়ায় প্রসারিত করার পর এই ফতোয়া এলো, যা সেখানে ধর্মীয় রক্ষণশীলতা বৃদ্ধির লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
এবার কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড, নেপথ্যে ফেসবুকে স্ত্রীর ছবি
সমঝোতা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবেন ‘পরাজিত’ ট্রাম্প
ঘুষের অভিযোগে অভিযুক্ত চীনের সাবেক পলিটব্যুরো সদস্য
সর্বশেষ খবর
বিএনপি বড় দল হতে পারে, তবে আপসকামী: নাহিদ ইসলাম
বিএনপি বড় দল হতে পারে, তবে আপসকামী: নাহিদ ইসলাম
বিমানবন্দর সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
বিমানবন্দর সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
তুই আমার গায়ে হাত দিছোস কেন, সাংবাদিককে পরীমণি
তুই আমার গায়ে হাত দিছোস কেন, সাংবাদিককে পরীমণি
তারেক রহমান নিয়ে নাহিদের বক্তব্য প্রত্যাহারে নোটিশ
তারেক রহমান নিয়ে নাহিদের বক্তব্য প্রত্যাহারে নোটিশ
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম