রসগোল্লা বলে বোমা দিলেন প্রতিবেশী, মুখে নিয়ে কামড় দিতেই বিস্ফোরণে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ২১:৩০ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২১:৩০

ভারতের মধ্যপ্রদেশের দিন্দোরি জেলায় রসগোল্লা বলে হাতে দেওয়া দেশি বোমায় কামড় দেওয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে কোতোয়ালি থানার অন্তর্গত পাদারিয়া গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারোতিয়া। পুলিশ জানায়, নিজ বাড়িতে বসে থাকার সময় অভিযুক্ত রাম ভগত বারোতিয়া সেখানে আসেন। কথাবার্তার একপর্যায়ে রাম ভগত রসগোল্লা দাবি করে রাজেন্দ্রর হাতে একটি দেশি বোমা তুলে দেন। রাজেন্দ্র সেটি মুখে দিয়ে কামড় দিলেই শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই বলেন, এটি প্রাণী মারার কাজে ব্যবহৃত বোমা ছিল। বিস্ফোরণের শব্দ শুনে আমরা প্রতিবেশীদের সাহায্য চাই এবং একটি অটোরিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যাই।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গা প্রসাদ নাগপুরে জানান, অন্ধকার থাকায় হাতে দেওয়া বস্তুটি বোমা নাকি রসগোল্লা, তা রাজেন্দ্র স্পষ্ট বুঝতে পারেননি। তিনি বলেন, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই বোমাটি বিস্ফোরিত হয়।

এ ঘটনায় রাম ভগতসহ আরেক কিশোরকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে রাম ভগত দাবি করেছেন, ওই কিশোর তাকে বোমাটি দিয়েছিল। অভিযুক্ত ও ভুক্তভোগীর প্রতিবেশীদের মধ্যে ব্যক্তিগত শত্রুতাসহ সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
‘লাল স্বর্ণ’ জাফরান ক্ষেত টানছে পর্যটকদের
হোয়াইট হাউসের মাত্র ১ মাইল দূরে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত একাধিক
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর তীব্র বাগ্‌বিতণ্ডা
সর্বশেষ খবর
কাগজে-কলমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতির’ দিকে, বাস্তবতা কী
কাগজে-কলমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতির’ দিকে, বাস্তবতা কী
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
পদোন্নতি পেয়ে মহাপরিচালক-পরিচালক হলেন দুদকের ৮ কর্মকর্তা
পদোন্নতি পেয়ে মহাপরিচালক-পরিচালক হলেন দুদকের ৮ কর্মকর্তা
কুড়িগ্রামে নদীর বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার
কুড়িগ্রামে নদীর বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার
সর্বাধিক পঠিত
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা