ট্রাম্পের ওপর হামলার ছক কষছে ইরান? সিআইএকে তথ্য দিলো মোসাদ

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ নভেম্বর ২০২৬, ১৫:৪৩ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৫:৪৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরানের ড্রোন হামলার হুমকির মুখে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, তেহরান বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে তাদের লক্ষ্যবস্তু করতে পারে। এই সতর্কবার্তার পর ওয়াশিংটনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এর ফলে ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে চলমান ভঙ্গুর আলোচনা আরও ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম-এর এক প্রতিবেদনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের এই কথিত পরিকল্পনার বিষয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-কে তথ্য দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অনুরোধে যাচাই-বাছাই শেষে ইসরায়েল তথ্যটির সত্যতা নিশ্চিত করেছে বলে জানা গেছে। মোসাদ প্রধান রোমান গফম্যান বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন এবং সিআইএ পরিচালক জন র্যা টক্লিফের সঙ্গে বৈঠক করেছেন।

গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ও সুনির্দিষ্ট হুমকির কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে হামলার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এই সতর্কবার্তা এলো।

এই হুমকির প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ওয়াশিংটনের জর্জটাউন এলাকার বাসভবন থেকে সরিয়ে একটি নিরাপদ সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। বেসেন্ট ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি তদারকি করেন এবং তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানে তাকে অন্যতম মূল ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকেও নিরাপদ সামরিক স্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন
ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬
১৮ কোটির চিত্রকর্মের নিলাম ঘিরে বিতর্ক
সর্বশেষ খবর
নিজস্ব প্রযুক্তির এআই তৈরি করলো ইরান
নিজস্ব প্রযুক্তির এআই তৈরি করলো ইরান
বাংলাদেশের বিদায়ে চার ভাগের এক ভাগে নামলো ফাইনালের টিকিটের দাম
বাংলাদেশের বিদায়ে চার ভাগের এক ভাগে নামলো ফাইনালের টিকিটের দাম
তাহাজ্জুদ পড়তে উঠলেন যুবলীগ নেতার বৃদ্ধ বাবা, জুলাইয়ের মামলায় কারাগারে পাঠালো পুলিশ
তাহাজ্জুদ পড়তে উঠলেন যুবলীগ নেতার বৃদ্ধ বাবা, জুলাইয়ের মামলায় কারাগারে পাঠালো পুলিশ
বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন
বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ