বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সতর্ক অবস্থানে ভারতীয় কোস্ট গার্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১৮:৪৪ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৪৪

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী কয়েক দিনের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ আশঙ্কায় ভারতের পূর্ব উপকূলজুড়ে সতর্কতামূলক প্রস্তুতি জোরদার করেছে দেশটির কোস্ট গার্ড। সম্ভাব্য দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি ঠেকাতে জাহাজ ও উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদফতরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল নিম্নচাপটি। এ সময় এটি শ্রীলঙ্কার ত্রিনকোমালি থেকে প্রায় ৬৩০ কিলোমিটার পূর্বে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রী বিজয়পুরম থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং তামিলনাড়ুর চেন্নাই থেকে ৮৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ছিল।

এ ছাড়া অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ১ হাজার ১০ কিলোমিটার এবং ওডিশার গোপালপুর থেকে ১ হাজার ১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল এটি।

পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৬ নভেম্বর দক্ষিণ ও তৎসংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে এবং ১৭ নভেম্বর মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপরের দুই দিনে এটি আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যেতে পারে।

সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, তাদের জাহাজ ও উড়োজাহাজকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। উপকূলীয় রাডার স্টেশনগুলো আবহাওয়াব্যবস্থার গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। পাশাপাশি সমুদ্রে থাকা জেলে, বাণিজ্যিক জাহাজ ও অন্যান্য নৌযানকে সময়মতো সতর্ক করতে টহল জোরদার করা হয়েছে।

চেন্নাইসহ বিভিন্ন স্থানে কোস্ট গার্ডের রিমোট অপারেটিং স্টেশনগুলো ভিএইচএফ চ্যানেলের মাধ্যমে আঞ্চলিক ভাষায় আবহাওয়ার সতর্কবার্তা ও নিরাপত্তা পরামর্শ প্রচার করছে। নোঙর করা জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে। প্রয়োজনীয় আগাম ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকেও পরিস্থিতি সম্পর্কে অবহিত রাখা হচ্ছে।

তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশ উপকূলে জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ সাড়াদানকারী দল গঠন করেছে কোস্ট গার্ড। প্রয়োজন হলে দ্রুত এসব দল মোতায়েন ও অতিরিক্ত সহায়তা পাঠানো হবে।

এ ছাড়া স্বল্প সময়ের নোটিশে অনুসন্ধান ও উদ্ধার, লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলার কার্যক্রম পরিচালনার জন্য জাহাজ ও উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝোক মোকাবিলায় স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ এবং সামুদ্রিক খাতের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ভারতীয় কোস্ট গার্ড।

সূত্র: উইয়ন নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
যে জাফরান বারান্দাতেই ফলানো যায় তা কেন এত দাম দিয়ে কিনবেন?
বিয়ের আশায় কানাডা থেকে ভারতে নারী, বয়স জানার পর বেঁকে বসলেন পাত্র
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
জাতীয় সংসদে নুসরাতের ক্ষোভ, একটি শব্দ এক্সপাঞ্জ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদে নুসরাতের ক্ষোভ, একটি শব্দ এক্সপাঞ্জ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষার্থীদের তিন পরামর্শ প্রধানমন্ত্রীর
শিক্ষার্থীদের তিন পরামর্শ প্রধানমন্ত্রীর
সরকার মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়তে চায়: ডা. জুবাইদা রহমান
সরকার মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়তে চায়: ডা. জুবাইদা রহমান
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি