যে জাফরান বারান্দাতেই ফলানো যায় তা কেন এত দাম দিয়ে কিনবেন?

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১৯:৩৪ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৯:৩৪

বিশ্বের অন্যতম দামি মসলা জাফরান। দুধ, মিষ্টি, বিরিয়ানিসহ নানা খাবারে রঙ ও সুগন্ধ আনতে এটি ব্যবহার করা হয়। ভারতের বেশির ভাগ জাফরান জম্মু ও কাশ্মীরে উৎপাদিত হলেও বড় বাগান বা খামার ছাড়াই বাড়ির বারান্দার টবে এটি চাষ করা সম্ভব। ভারতীয় ইউটিউব চ্যানেল ডেন্টিস্টমমি-এ প্রকাশিত এক ভিডিওতে বাড়িতে জাফরান চাষের সহজ পদ্ধতি তুলে ধরেছেন ডা. অংশু।

জাফরান গাছ বীজ থেকে জন্মায় না, এটি ছোট পেঁয়াজের মতো দেখতে কন্দ থেকে জন্মায়। আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ভালো বিক্রেতার কাছ থেকে শক্ত ও সুস্থ কন্দ সংগ্রহ করতে হবে। কাটা, ছত্রাক ধরা বা নরম কন্দ বাদ দিয়ে অন্তত ৯ সেন্টিমিটার বা তার বেশি পরিধির কন্দ বেছে নেওয়া ভালো, যা থেকে দুটি থেকে চারটি ফুল পাওয়া যায়। আগস্ট থেকে অক্টোবর মাস কন্দ রোপণের সেরা সময়। মাটিতে প্রায় ৪ ইঞ্চি গভীর গর্ত করে কন্দের সূঁচালো অংশ ওপরের দিকে রেখে ৪ ইঞ্চি দূরত্বে এগুলো বসাতে হবে। এরপর মাটি দিয়ে ঢেকে সামান্য পানি দিতে হবে। প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন নেই; পাতা গজানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।

টব, মাটি ও পরিচর্যা

জাফরান চাষের জন্য অন্তত ৮ ইঞ্চি গভীর সাধারণ মাটির টব ব্যবহার করা যায়, তবে অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য টবের নিচে ছিদ্র থাকতে হবে। মাটি তৈরির জন্য দুই ভাগ সাধারণ মাটি, এক ভাগ বালু ও এক ভাগ কম্পোস্ট সার মিশিয়ে নিতে হবে। টবে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে; কারণ অতিরিক্ত পানিতে কন্দ পচে যেতে পারে। গাছটির প্রচুর সূর্যালোক প্রয়োজন, তাই টবটি রোদ আসে এমন জায়গায় রাখতে হবে। পাতা গজানোর পর মাটির ওপরের স্তর শুকিয়ে গেলে তবেই পরিমিত পানি দিতে হবে। ফুল ফোটার পর পাতাগুলো নিজে থেকেই হলুদ হয়ে শুকিয়ে যেতে দিতে হবে। গ্রীষ্মকালে গাছ বিশ্রামে থাকে, এ সময় মাটি শুষ্ক রাখতে হয়।

জাফরান সংগ্রহ

সাধারণত অক্টোবর ও নভেম্বরে জাফরান ফুল ফোটে। ফুল ফুটলে এর মাঝখানে তিনটি লাল রঙের সুতার মতো অংশ পাওয়া যায়, যা আমরা মসলা হিসেবে ব্যবহার করি। সাবধানে এগুলো তুলে নিয়ে একটি কাগজের ওপর দুই থেকে তিন দিন শুকাতে হবে। পুরোপুরি শুকিয়ে গেলে আর্দ্রতা ও সরাসরি সূর্যের আলো থেকে দূরে একটি বায়ুরোধী কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
বিয়ের আশায় কানাডা থেকে ভারতে নারী, বয়স জানার পর বেঁকে বসলেন পাত্র
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সতর্ক অবস্থানে ভারতীয় কোস্ট গার্ড
সর্বশেষ খবর
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
‘আপনাকে তো বৃদ্ধ মনে হচ্ছে না, নওজোয়ান মনে হচ্ছে’
‘আপনাকে তো বৃদ্ধ মনে হচ্ছে না, নওজোয়ান মনে হচ্ছে’
চলতি বছর কর্মী গেছেন ১১৫ দেশে, নতুন বাজার খুঁজতে লবিস্ট নিয়োগের উদ্যোগ
চলতি বছর কর্মী গেছেন ১১৫ দেশে, নতুন বাজার খুঁজতে লবিস্ট নিয়োগের উদ্যোগ
অভিবাসন ব্যয় কমিয়ে দক্ষ কর্মী পাঠাতে কাজ করছে বিএইচসিজবস
অভিবাসন ব্যয় কমিয়ে দক্ষ কর্মী পাঠাতে কাজ করছে বিএইচসিজবস
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি