ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে বিপর্যয়ের পর সামরিক কমান্ডার পাল্টালো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ২২:৪২ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২২:৪২

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রা এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর পিছু হটার প্রেক্ষাপটে জোট বাহিনীর সামরিক কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব। সোমবার সৌদি বাদশাহ সালমানের এক রাজকীয় ফরমানে এই রদবদল আনা হয়।

সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বর্তমান কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন হামাদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিকবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলে জয়েন্ট ফোর্সেসের কমান্ডারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল ফায়াদ আল-রুয়াইলি।

পশ্চিমা দুই কূটনীতিক এই পরিবর্তনকে সরাসরি ইয়েমেনের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ও হুথিদের অগ্রগতির সঙ্গে যুক্ত করেছেন। তবে এ বিষয়ে সৌদি সরকারের গণমাধ্যম দফতর তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে গত গ্রীষ্মে ইয়েমেনের স্থবির গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে দ্রুত এলাকা দখল করছে হুথিরা। গত অক্টোবরে পাল্টা আক্রমণে কিছু এলাকা পুনরুদ্ধার করলেও রবিবার ইয়েমেনি সরকার জানায়, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেন রক্ষায় তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি সংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে।

ইয়েমেনি সামরিক বাহিনীর সূত্র জানায়, সোমবার হুথিরা এডেনের প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে উপকূলীয় খোর ওমাইরাহ এলাকায় পৌঁছে গেছে এবং কাওয়াহ এলাকায় সরকারি বাহিনীর অবস্থান থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছে।

এডেনের বাসিন্দারা জানান, শহরে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। এডেন থেকে টেলিফোনে সরকারি কর্মচারী আমিন মাহমুদ বলেন, খাদ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে সরকারি বাহিনীর পিছু হটা এবং এডেনের কাছাকাছি যুদ্ধ চলে আসার আশঙ্কায় মানুষ উদ্বিগ্ন।

সরকারি তিনটি সূত্র জানিয়েছে, এডেন ও লাহজ প্রদেশ সুরক্ষিত রাখা এখন সরকারের মূল লক্ষ্য এবং হারানো এলাকা পুনরুদ্ধারে বাহিনী পুনর্গঠন করা হচ্ছে।

রাজনৈতিক ও সংঘাত বিশ্লেষক মোহাম্মদ আল-কাদি বলেন, এডেন গুরুতর হুমকির মুখে রয়েছে, কারণ তারা ক্রমেই কাছে চলে আসছে। এটি একটি বড় বিপর্যয়। সরকারের লক্ষ্য ছিল সানা পুনরুদ্ধার করা, কিন্তু এখন তাদের এডেন রক্ষা করতে হচ্ছে। সরকারি পক্ষের দীর্ঘদিনের বিভক্তি ও অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ হুথিরা নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
মোটরসাইকেলে ‘লিফট’ নেওয়ার কয়েক ঘণ্টা পর পাঞ্জাবে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
১৯ তলা আবাসিক ভবনের বুক চিরে ছুটে চলে ট্রেন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের আশ্রয় না দিতে হোটেল-রিসোর্ট মালিকদের সতর্কবার্তা দিলো প্রশাসন
নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের আশ্রয় না দিতে হোটেল-রিসোর্ট মালিকদের সতর্কবার্তা দিলো প্রশাসন
মোটরসাইকেলে ‘লিফট’ নেওয়ার কয়েক ঘণ্টা পর পাঞ্জাবে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
মোটরসাইকেলে ‘লিফট’ নেওয়ার কয়েক ঘণ্টা পর পাঞ্জাবে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী 
মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী 
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর