এশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্পের যত অসত্য দাবি

আন্তর্জাতিক ডেস্ক 
২১ নভেম্বর ২০২৬, ১৬:৩৯ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৬:৩৯

এশিয়া সফরকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সফল সফর হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুক্রবার সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থনীতি, জ্বালানি তেলের দাম, অপরাধ, অভিবাসন ও যুদ্ধ বন্ধের বিষয়ে একাধিক অসত্য বা মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করেছেন তিনি।

প্রায় ৯০ মিনিটের সংবাদ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন ট্রাম্প। তার বক্তব্যের কয়েকটি দাবির সঙ্গে বাস্তব তথ্যের অমিল পাওয়া গেছে।

জ্বালানি তেলের দাম নিয়ে দাবি

ট্রাম্প দাবি করেন, এক মাসে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের দাম ৬০ সেন্ট কমেছে। আইওয়ায় একসময় এই দাম ১ ডলার ৮৫ সেন্ট ছিল বলেও জানান তিনি। তবে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগের দিন আইওয়ায় প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ছিল ২ ডলার ৬৩ সেন্ট। বর্তমানে জাতীয় গড় দাম ৩ ডলার ৬৯ সেন্ট, যা এক মাস আগে ছিল ৪ ডলার ২৭ সেন্ট। তবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের সময়ের তুলনায় দাম এখনও ৫৬ সেন্ট বেশি।

অপরিশোধিত তেলের দাম নির্বাচনের পর ২০ শতাংশ কমেছে বলে ট্রাম্পের দাবি ঠিক হলেও একে ইতিহাসের অন্যতম বড় দরপতন বলা যথাযথ নয়। ২০০৮ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে তেলের দাম ৭৯ শতাংশ কমেছিল।

উৎপাদন ও অপরাধ নিয়ে ভুল তথ্য

যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতে টানা ১০ মাস প্রবৃদ্ধিকে রেকর্ড বলে দাবি করেন ট্রাম্প। তবে ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত টানা ৩৫ মাস প্রবৃদ্ধি হয়েছিল। উৎপাদন খাতের সাম্প্রতিক উন্নতির বড় অংশের পেছনে রয়েছে এআই অবকাঠামো নির্মাণের চাহিদা।

অপরাধের হার ১০০ বছরের মধ্যে সর্বনিম্ন এবং হত্যাকাণ্ড ১২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তবে এফবিআইয়ের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, হত্যাকাণ্ডের হার গত ৭৫ বছরের মধ্যে সর্বনিম্ন। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধের হার ২০২২ সাল থেকেই কমছে। এর পেছনে একাধিক কারণ রয়েছে।

সম্পদ সৃষ্টি ও যুদ্ধ বন্ধের দাবি

ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে ২৫ ট্রিলিয়ন ডলারের নতুন সম্পদ সৃষ্টি করেছেন বলে দাবি করেন ট্রাম্প। তবে এ দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি তিনি। হোয়াইট হাউসের ওয়েবসাইটে বিনিয়োগের পরিমাণ দেখানো হয়েছে ১১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে বাইডেন প্রশাসনের সময়ের কিছু বিনিয়োগ প্রতিশ্রুতিও রয়েছে।

এ ছাড়া আটটি যুদ্ধ বন্ধ করেছেন বলে দাবি করেন ট্রাম্প। তবে অন্তত দুটি ক্ষেত্রে তিনি যে যুদ্ধ বন্ধের কথা বলেছেন, সেগুলোতে আদতে কোনও যুদ্ধই চলছিল না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শুরু করেছে তারই প্রশাসন।

বাইডেনের আমলে ৩ কোটি অভিবাসীর প্রবেশের দাবি

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চার বছরের শাসনামলে আড়াই থেকে তিন কোটি মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে বলে দাবি করেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেক্সিকো সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় এক কোটির বেশি আটকের ঘটনা ঘটেছে। এটি মানুষের সংখ্যা নয়, আটকের হিসাব। একই ব্যক্তি একাধিকবার সীমান্ত অতিক্রমের চেষ্টা করায় প্রকৃত প্রবেশকারীর সংখ্যা এর চেয়ে কম। 

সূত্র: এপি

/এএস/ 
সম্পর্কিত
ক্ষেপণাস্ত্রের চেয়েও কঠিন ‘নীরব অর্থনৈতিক যুদ্ধ’,  বললেন পেজেশকিয়ান
ওয়াশিংটন ডিসিতে সরকারি অফিসে ছারপোকা, বন্ধ বিল্ডিং
ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের ওপর জাতিসংঘের চাপ
সর্বশেষ খবর
দুর্গাপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ
দুর্গাপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ
ক্ষেপণাস্ত্রের চেয়েও কঠিন ‘নীরব অর্থনৈতিক যুদ্ধ’,  বললেন পেজেশকিয়ান
ক্ষেপণাস্ত্রের চেয়েও কঠিন ‘নীরব অর্থনৈতিক যুদ্ধ’,  বললেন পেজেশকিয়ান
দেশের বাইরে আমাদের ঠিকানা নেই, পালানোর প্রশ্নই আসে না: মীর শাহে আলম
দেশের বাইরে আমাদের ঠিকানা নেই, পালানোর প্রশ্নই আসে না: মীর শাহে আলম
ফ্যামিলি কার্ড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি, যেসব কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান 
ফ্যামিলি কার্ড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি, যেসব কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান 
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
‘যদি মনে করেন পুলিশ দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে’
‘যদি মনে করেন পুলিশ দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে’