শি’র সঙ্গে বৈঠকের পর চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ২০:০২ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২০:০২

চীন দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ধারণা, আগামী ১০ বছরের মধ্যে পারমাণবিক অস্ত্রের সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বেইজিং। চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে বৈঠকের এক দিন পর শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

ট্রাম্প বলেন, তারা খুব দ্রুত ও ব্যাপকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে তাদের হাতে অনেক অস্ত্র রয়েছে। চীনের অগ্রগতির বিষয়ে তিনি আরও বলেন, ১০ বছরের মধ্যে তারা আমাদের ধরে ফেলবে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের হাতে হাজার হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে চীন দ্রুত নিজেদের অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে। পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সাল পর্যন্ত চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ৬০০-এর কিছু বেশি ছিল। তবে ২০৩০ সালের মধ্যে তা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।

বৃহস্পতিবার চীনের শেনজেনে ট্রাম্প, সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর তিন দেশ পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও ঝুঁকি কমাতে আলোচনায় বসার বিষয়ে একমত হয়।

বৈঠকের পর যৌথ বিবৃতিতে নেতারা বলেন, পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনও হওয়া উচিত নয়। পারমাণবিক ঝুঁকি কমানো ও অস্ত্রের বিস্তার ঠেকাতে তারা সংলাপ চালাবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বিশ্বের অধিকাংশ পারমাণবিক অস্ত্র এই তিন দেশের হাতে। তাই তিন নেতার নিয়মিত আলোচনায় বসা জরুরি। চীনের তুলনামূলক ছোট পারমাণবিক অস্ত্রভান্ডারের কারণে বেইজিং আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছিল।

/এসএইচএম/
সম্পর্কিত
ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ
ফোন ধরেননি, চিঠিও খোলেননি: ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না কিম
ভোটে হারতেই রাস্তায় লাগানো বাতি খুলে নিলেন রাজস্থানের প্রার্থী
সর্বশেষ খবর
বিদেশে কর্মরত সরকারি চাকরিজীবীদের সন্তানের শিক্ষা ভাতা পুনর্নির্ধারণ, কোন দেশে কত টাকা?
বিদেশে কর্মরত সরকারি চাকরিজীবীদের সন্তানের শিক্ষা ভাতা পুনর্নির্ধারণ, কোন দেশে কত টাকা?
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ
ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া