‘নিকো পাজ আমার খেলোয়াড় নয়’

স্পোর্টস ডেস্ক 
২৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৩

রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জনের মধ্যে আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে নিয়ে মন্তব্য করেছেন হোসে মরিনহো। তবে কোমোর এই ফুটবলারকে নিয়ে কোনও আগ্রহ বা মূল্যায়ন প্রকাশ করতে রাজি হননি পর্তুগিজ কোচ। তার সংক্ষিপ্ত জবাব, ‘সে আমার খেলোয়াড় নয়।’

ইতালির ক্লাব কোমো ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দারুণ পারফরম্যান্স করছেন নিকো পাজ। তার নৈপুণ্যে ইউরোপীয় ফুটবলে নতুন করে আলোচনায় উঠে এসেছে ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের ভবিষ্যৎ। বিশেষ করে রিয়াল মাদ্রিদে ফেরার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে।

চ্যাম্পিয়নস লিগে পিএসভির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরিনহোকে প্রশ্ন করা হয়, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে নিকো পাজকে ফিরিয়ে আনতে রিয়াল মাদ্রিদ তাদের বিশেষ শর্ত বা অগ্রাধিকারের সুযোগ কাজে লাগাতে পারে কি না। জবাবে মরিনহো বলেন, ‘সে (নিকো পাজ) আমার খেলোয়াড় নয়।’

মরিনহোর এই বক্তব্যে নিকো পাজকে নিয়ে সরাসরি কোনও মন্তব্য না থাকলেও রিয়ালে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা থেমে থাকছে না।

২০২৬ সালের মাঝামাঝি সময়ে নিকো পাজের কোমোতে যোগ দেওয়ার চুক্তিতে রিয়াল মাদ্রিদের জন্য তাকে পুনরায় দলে ফেরানোর বিশেষ সুযোগ রাখা হয়েছিল। চুক্তি অনুযায়ী, শুরুতে কোমো থেকে ৬০ লাখ ইউরো পেয়েছিল রিয়াল। পাশাপাশি ৯০ লাখ ইউরোর বাই-ব্যাক বা পুনরায় কেনার সুযোগও ছিল।

তবে সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পরিস্থিতি বদলে গেছে। এখন নিকো পাজকে আবার দলে নিতে হলে রিয়াল মাদ্রিদকে গুনতে হবে ৮ কোটি ইউরো। বড় অঙ্কের এই অর্থ খরচ করেও তরুণ মিডফিল্ডারকে ফেরাতে আগ্রহী হতে পারে স্প্যানিশ ক্লাবটি।

নিকো পাজের সাম্প্রতিক পারফরম্যান্স এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজারে তাকে নিয়ে আগ্রহ আরও বাড়তে পারে।

/টিএ/এসএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনা দলে কার ওপর ‘আলাদাভাবে যত্ন’ নেওয়ার প্রতিশ্রুতি দিলেন স্ক্যালোনি
মেসিকে ছাড়া প্রথম ম্যাচেই হারলো আর্জেন্টিনা
দিবু মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
সর্বশেষ খবর
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তিন মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন তেলের দাম
তিন মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন তেলের দাম
রাজধানীতে সন্ত্রাসী ‘ফোরস্টার গ্রুপের’ ৬ সদস্য অস্ত্র-গুলিসহ গ্রেফতার 
রাজধানীতে সন্ত্রাসী ‘ফোরস্টার গ্রুপের’ ৬ সদস্য অস্ত্র-গুলিসহ গ্রেফতার 
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স