শুধু হাসিনার ঘোষণার কারণে ঐক্যের দরকার নেই: হামিদুর রহমান আযাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৬, ১৮:২২ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৮:২২

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় এখন যদি ঐক্য প্রয়োজন হয়, সেই ঐক্যের প্রয়োজন নেই। সত্যিকারের ঐক্য চাইলে সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সুশীল ফোরামের আয়োজনে মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, আলোচনায় থাকার জন্য এবং সরকারকে চাপে ফেলার জন্যই পতিত স্বৈরাচার বারবার ফিরে আসার কথা বলছে। স্বাধীনতার ৫৫ বছর পর ২০২৪ সালে দেশ গঠনের যে সম্ভাবনা ছিল, তা হয়নি সংস্কার এবং দৃশ্যমান বিচার না হওয়ার কারণে।

তিনি আরও বলেছেন, জিয়াউল হক ১১৫ জন হত্যা করেও ভিআইপির মতো কারাগারে আছেন, কিন্তু পতিত সরকারের সময় ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকদের কারাগারে মানবেতরভাবে রাখা হয়েছিল। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা কনডেম সেলে থাকার কথা, সেখানে তারা যেভাবে প্রোটোকল পাচ্ছেন— এটা প্রশ্নের বিষয়।

 

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১১ দলের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াত
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
খুলনায় হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতের উদ্বেগ
সর্বশেষ খবর
এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, পুলিশ বলছে ‘জুলাই আন্দোলনের সময় জেল থেকে পালিয়ে ছিল’
এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, পুলিশ বলছে ‘জুলাই আন্দোলনের সময় জেল থেকে পালিয়ে ছিল’
বাড্ডায় বাসে আগুন
বাড্ডায় বাসে আগুন
সেই বিয়েতে প্লেটের বদলে গ্লাস, কার্টনে ভরে খাবার নিয়ে গেলেন অতিথিরা
সেই বিয়েতে প্লেটের বদলে গ্লাস, কার্টনে ভরে খাবার নিয়ে গেলেন অতিথিরা
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিকবার যাচাইয়ের সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিকবার যাচাইয়ের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন