স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইউএনও ওয়াহিদা আমার সঙ্গে কথা বললেন। আমার কাছে মনে হয়েছে উনি এখন অনেক ভালো অবস্থায় আছেন। উনার আঘাতপ্রাপ্ত স্থানে ৮ জন ডাক্তার আড়াই ঘণ্টা ধরে সফলতার সঙ্গে অপারেশন করেছেন। এখন রোগী অনেকাংশে ভালো আছেন। উনার ডান দিকের অংশটা এখনও অবশ আছে। ডাক্তাররা বলেছেন ফিজিক্যাল থেরাপি দিলে আস্তে আস্তে এটা ভালো হয়ে যাবে। এরকম একটা জটিল রোগীকে সফলতার সঙ্গে নিউরো সায়েন্স চিকিৎসা দেওয়ায় আমরা গর্বিত। প্রধানমন্ত্রী নিজেও এ রোগী সম্পর্কে সবসময় খবর রাখছেন।’
জাহিদ মালেক বলেন, ‘আগামীকাল সকালে ৭২ ঘণ্টা শেষ হবে। এখনও ইনফেকশনের লক্ষণ দেখা যায়নি। দোয়া করি, ইনফেকশন যেন না হয়। আমি নিজ চোখে দেখে আসছি, রোগী সুন্দর ব্যবস্থাপনায় আছেন এবং সবকিছু ভালোভাবে চলছে। এখন রোগী যে পর্যায়ে আছেন, তাতে দেশের বাইরে যাওয়ার কোনও প্রয়োজন নেই। ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, তখন সেটা সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও'র সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেনটিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হামলাকারীরা। ভেতরে ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে দুর্বৃত্তরা। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন।
ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমান তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ইউএনও ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালের অধ্যাপক ডা. জাহিদুর রহমানের নেতৃত্বে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
আরও পড়ুন...
ইউএনও’র ওপর হামলার প্রধান আসামি আসাদুলকে পুলিশে হস্তান্তর
ইউএনওর ওপর হামলার মামলা ডিবিতে, নবিরুল ও সান্টুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর
ইউএনও ওয়াহিদার ওপর হামলা: আরও ৩ জন আটক
ইউএনও’র ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: কাদের
‘জাহাঙ্গীর ও আসাদুলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন আমারও’
আগেও হামলা চালিয়েছে যুবলীগের জাহাঙ্গীর ও আসাদুল!
ইউএনও ওয়াহিদার সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
অস্ত্রোপচার সফল হলেও আশঙ্কামুক্ত নন ইউএনও ওয়াহিদা
ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে ওয়াহিদার
ইউএনও ওয়াহিদার ওপর হামলায় দুই জন আটক
ইউএনও’র ওপরে হামলার ঘটনায় মামলা
ইউএনও’র ওপর হামলার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি
এটা সিরিয়াস ক্রাইম: রংপুর বিভাগীয় কমিশনার
ইউএনও’র ওপর হামলাকারী ছিল পিপিই পরা
ইউএনও’র ওপর এমন হামলা বিশ্বাস করতে পারছেন না কেউ
ইউএনও ও তার বাবাকে কুপিয়ে ‘মৃত ভেবে’ ফেলে রেখে যায় হামলাকারীরা
ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও’র ওপর হামলা