বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে এ সংক্রান্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক। পুরস্কার হিসেবে ক্রেস্টের পাশাপাশি একটি সনদ ও এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়পুরস্কার প্রাপ্তদের হাতে। ডিআরইউ’র এই প্রতিযোগিতায় সর্বমোট ২৪৫টি রিপোর্ট জমা পড়েছে। এ বছর ডিআরইউ রাজনীতি ও সুশাসন ক্যাটাগরিটি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্মরণে ক্রেস্ট দেওয়া হয়েছে।
শাহেদ শফিক ছাড়াও আরও ১৪টি ক্যাটাগরিতে ১৮ জন পুরস্কার পেয়েছেন। ডিআরইউর এই পুরস্কারে ১৫টি ক্যাটাগরি রয়েছে। এতে চরটি পুরস্কার যৌথভাবে পেয়েছেন।
প্রিন্ট ও অনলাইন মিডিয়া বিভাগে বাণিজ্য ও অর্থনীতি ক্যাটাগরিতে যৌথভাবে বিজয়ী হয়েছেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের জসিম উদ্দিন হারুন ও জোবায়ের হাসান, সেবা খাতে দৈনিক আমার সংবাদের ফারুক আলম,
অপরাধ ও আইনশৃঙ্খলা ক্যাটাগরিতে যৌথভাবে ডেইলি স্টারের ইনাম আহমেদ ও শাখাওয়াত লিটন। নারী, শিশু ও মানবাধিকারে দৈনিক বাংলাদেশের খবরের নাজমুল আহসান রাজু,মুক্তিযুদ্ধে যৌথভাবে দৈনিক সমকালের রাজীব নূর ও আবু সালেহ রনি, শিক্ষায় যৌথভাবে জাগো নিউজ ২৪ ডট কমের মুরাদ হুসাইন ও দৈনিক কালের কণ্ঠের শরীফুল আলম সুমন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জাগো নিউজ ২৪ ডট কমের মো. জাহাঙ্গীর আলম, খাদ্য ও কৃষিতে ঢাকা ট্রিবিউনের বিলকিছ ইরানী,ক্রীড়ায় দৈনিক প্রথম আলোর মাসুদ আলম, টেলিভিশন ও রেডিও ক্যাটাগরির রাজনীতি ও সুশাসনে ডিবিসি বাংলার রাজীব ঘোষ,বাণিজ্য ও অর্থনীতিতে চ্যানেল ২৪ এর আবদুল কাইয়ুম তুহিন, সেবা খাতে যমুনা টিভির অপূর্ব আলাউদ্দিন, অপরাধ ও আইনশৃঙ্খলায় বিবিসি বাংলার ফারহানা পারভিন এবং নারী, শিশু ও মানবাধিকারে এনটিভির হাসান জাবেদ এই পুরস্কার পেয়েছেন।
যৌথভাবে বিজয়ীরা পুরস্কারের টাকা সমান দুই ভাগ করে পেয়েছেন।
ডিআরইউ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী,ডিআরইউ’র সাবেক সভাপতি ও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভসহ অনেকে।
রিপোর্টারদের পেশাগত কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ পুরস্কার দিয়ে থাকে ডিআরইউ। চলতি বছরের অক্টোবরে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গাদের পুনর্বাসনের নির্ধারিত স্থান নোয়াখালীর ভাসানচর নিয়ে ধারাবাহিক ৬ পর্বের প্রতিবেদনগুলো সেরা প্রতিবেদন হিসেবে নির্বাচিত হয়েছে। ভাসানচরের গল্প উপ শিরোনামে প্রতিবেদনগুলো প্রকাশ করে বাংলা ট্রিবিউন। প্রতিবেদনগুলো প্রকাশের পর সরকারের সংশ্লিষ্ট বিভাগে টনক নড়ে। এতে ভাসানচরের তৎকালীন পুরো চিত্র ফুটে উঠে। এই কাজের স্বীকৃতিস্বরূপ শাহেদ আজ এই পুরস্কার পেলেন।
শাহেদ এ বছর ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ছাড়াও ২০১৬ সালে ডিআরইউ’র একই পুরস্কার পান। এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০১৬ পেয়েছেন। একই বছর শিক্ষা বিষয়ে টিআইবি’র ফেলো হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি।
পড়ুন পুরস্কারপ্রাপ্ত প্রতিবেদনগুলো
কতটা বাসযোগ্য ভাসানচর? (ভিডিও)
জোয়ারে ডোবে ভাটায় ভাসে
ভাঙা-গড়ায় নড়বড়ে ভাসানচর (ভিডিও)
ভাসানচরে যেভাবে রোহিঙ্গাদের পুনর্বাসন
ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসন: শঙ্কিত স্থানীয়রা
তথ্য ঠেঙ্গারচরের, পুনর্বাসন ভাসানচরে!