একনজরে আজকের আলোচিত খবর

নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।

প্রযুক্তির সুবিধা নাকি আসক্তি, কোন পথে শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে বয়সভিত্তিক নীতিমালা, অভিভাবকের নজরদারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার বিষয়টি সামনে এসেছে।

একসময়ের ১০০ টাকার বাজার এখন মিলছে না হাজারেও: টাকার মান গেলো কোথায়? 
শুধু বাজারসদাই নয়, বাড়িভাড়া, বিদ্যুৎ-গ্যাসের বিল, যাতায়াত, চিকিৎসা ও সন্তানের পড়াশোনার খরচ মেটাতে গিয়েও হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও
কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে নিহত হন সেনাসদস্য তিতাস শেখ।

স্বামীকে রাজনীতিতে না আসতে ‘মিনতি’ করলেও ছেলেকে কেন বাধা দেননি সোনিয়া?
নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: অ্যা জার্নি অব লাভ’-এ এসব তথ্য প্রকাশ করেছেন প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিতে আপত্তি নেই হামজার, তবে...
বাংলাদেশের ফুটবলে এখন আলোচনার কেন্দ্রে হামজা দেওয়ান চৌধুরী। সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় আসার পর থেকেই তাকে ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। 

দিতির বাসায় পালিয়ে বিয়ে বাপ্পার, তারপর যা ঘটেছিল

ভালোবাসার মানুষটিকে নিজের করে চেয়েছিলেন বাপ্পা রাজ। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবার। তবুও ভালোবাসার কাছে হার মানতে চাননি তিনি।