শেয়ারবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৩৮, সিএসইতে বেড়েছে ৮২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৬, ১৫:২৩আপডেট : ২৮ জুন ২০১৬, ১৫:২৯

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ৮২ পয়েন্ট।

এদিন ডিএসইর লেনদেন বাড়লেও কমেছে সিএসইর লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৬ কোটি ৫৬ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন কমেছে ৪৬ কোটি ৯ লাখ টাকা। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪০৭ কোটি ৯৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪১৭ কোটি ৪৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ৬৭ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৫২ কোটি ১১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৬ কোটি ৫৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৫ পয়েন্টে এবং ১৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৪০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০০টির, কমেছে ৭২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ,কেয়া কসমেটিসক, ইসলামী ব্যাংক, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, আমান ফিড, সিটি ব্যাংক, ন্যাশনাল ফিড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এবং অলিম্পিক এক্সেসরিজ। 
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৯ কোটি ২৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৪৬ কোটি ৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৮২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩০৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩৯ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৫১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১১ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৭৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ৫০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, কেয়া কসমেটিকস, একমি ল্যাবরেটরিজ, অলিম্পিক অ্যাক্সেসরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড এয়ার, ড্যাফোডিল কম্পিউটার্স, ড্রাগন সোয়েটার এবং ডোরিন পাওয়ার।
/এসএনএইচ/
আরও পড়ুন:
শাহজালাল বিমানবন্দর নিয়ে যুক্তরাজ্যের রিপোর্টে যা আছে

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের