ডিএসইতে প্রধান সূচক ৬, সিএসইতে কমেছে শূন্য পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৮, ১৫:৪৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৫:৪৯

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৬ দশমিক ৭১ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক শূন্য দশমিক ৫৯ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৭২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৩১ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৭৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৬২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭ কোটি ৮৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৫৫ পয়েন্টে এবং ২ দশমিক ৯৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৭৬ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বেক্সিমকো, ডেলটা লাইফ ইনস্যুরেন্স, লাফার্জ হোলসিম, ফার্মা অ্যাইডস, আল-আরাফাহ ইসলামি ব্যাংক, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ব্রাক ব্যাংক এবং স্কয়ার ফার্মা।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৬৪ কোটি ৫৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৪৮ কোটি ৯৩ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স শূন্য দশমিক ৫৯ পয়েন্ট কমে ১০ হাজার ৭৮৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮৪৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪  দশমিক ২০ পয়েন্ট কমে ১৬ হাজার ৩২৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১১৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- পপুলার লাইফ ইনস্যুরেন্স, গ্রামীণ এমএফ ওয়ান, বেক্সিমকো, গ্রামীণফোন, লাফার্জ হোলসিম, অ্যাডভেন্ট ফার্মা, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড, আল-আরাফাহ ইসলামি ব্যাংক, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি এবং  ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।

/এসএসএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী