বাংলাদেশে বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ গাড়ি তৈরির প্রস্তাব: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৬

আ হ ম মুস্তফা কামাল ও পিটার ফারেনহোল্টজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ‘বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ গাড়ি বাংলাদেশে তৈরির প্রস্তাব দিয়েছে জার্মানি। এ লক্ষ্যে এই গাড়ির কিছু পার্টস বংলাদেশে তৈরি করা হবে এবং কিছু পার্টস বিদেশ থেকে নিয়ে আসা হবে। পরে এখানেই অ্যাসেম্বল হবে।’ সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসা জার্মানির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল জানান, জার্মানির প্রতিনিধি দল বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ গাড়ি বাংলাদেশে সংযোজনের জন্য প্রস্তাব দিয়েছে। এই ব্র্যান্ড দুটি যেভাবে থাইল্যান্ডে গাড়ি অ্যাসেম্বল করে, সেভাবেই বাংলাদেশেও করবে। এটি যদি হয়, তাহলে বাংলাদেশকে আর ব্যয়বহুল গাড়ি আমদানি করতে হবে না।

উল্লেখ্য, ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখতে জার্মানির ব্যবসায়ী প্রতিনিধি দলটি পাঁচ দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছে।

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী