বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শিল্পপতি জসিম উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২০, ০০:২৫আপডেট : ০৫ মার্চ ২০২০, ০০:৩১

মো. জসিম উদ্দিন

সদ্য লাইসেন্স পাওয়া বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পপতি জসিম উদ্দিন। গত ২ মার্চ ব্যাংকটির পরিচালনা পর্ষদের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৪ মার্চ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় দেশের শীর্ষ শিল্প পরিবার বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিনকে ৩ বছরের জন্য ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

একই সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম এবং ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মাদকে ভাইস- চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এছাড়া সভায় ব্যাংকার তারিক মোর্শেদকে ব্যবস্থাপনা পরিচালক ও আরেক ব্যাংকার সহিদ হোসেনকে উপদেষ্টা হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পাওয়া গেলে তাদের নিয়োগ কার্যকর হবে।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম