দোকানিদের জন্য ৫০ হাজার কোটি টাকার প্রণোদনা অথবা রেশন কার্ড দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ১৫:১১আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৫:১১

সারা দেশের শপিং মল, বিপনী বিতান ও বিভিন্ন মার্কেটের দোকান কর্মচারীদের জন্য রেশন কার্ড অথবা ৫০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ চায় দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন সংগঠনটির সভাপতি তৌফিক এহেসান ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু। মঙ্গলবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রায় ৫৪ লাখ ক্ষুদ্র ও মাঝারি দোকান ব্যবসায়ী তথা দোকান মালিক-শ্রমিক মিলিয়ে আড়াই কোটি মানুষের কথা বিবেচনা করার কথা বলা হয়েছে। বাংলাদেশের সব মার্কেট, শপিং মল, বিপণিবিতান ও দোকান কর্মচারীদের রেশন কার্ডের আওতাভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।  

চিঠিতে তারা উল্লেখ করেছেন, এবারের করোনা পরিস্থিতির কারণে পাইকারি ও খুচরা পর্যায়ে প্রায় ৫৪ লাখ ব্যবসায়ী পথে  বসে যাবেন। এদের অনেকেই আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবেন না। ক্ষুদ্র ও মাঝারি দোকান ব্যবসায়ীরা পথে বসে গেলে আড়াই কোটি মানুষের জীবন ও জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে।

তারা বলেন, এই আড়াই কোটি মানুষের এপ্রিল ও মে মাসের বেতন ও ঈদ বোনাসসহ সোয়া লাখ কোটি টাকা প্রয়োজন হবে। যা ক্ষুদ্র-মাঝারি দোকান ব্যবসায়ীরা দিতে পারবেন না। করোনা পরিস্থিতি থেকে ব্যবসায়ীদের উত্তরণে ট্রেড লাইসেন্সের ভিত্তিতে সব দোকান ব্যবসায়ীকে সহজ শর্তে অনুদান অথবা ঋণ প্রদান করার জন্য ৫০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণার আহ্বান জানাচ্ছি।

চিঠিতে আরও বলা হয়েছে, ব্যবসায়ী বাঁচলে দেশ বাঁচবে, ৫৪ লাখ ব্যবসায়ী বাঁচলে আড়াই কোটি মালিক-শ্রমিকের পরিবার বাঁচবে। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার স্বার্থে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে, দৈনিক এক থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় এমন সব ক্ষুদ্র ও মাঝারি দোকান ব্যবসায়ীকে ভ্যাটের আওতামুক্ত রাখার অনুরোধ করছি।

 

/জিএম/এফএস/
সম্পর্কিত
শপিং মল বন্ধের নির্দেশনা কতটা মানা হচ্ছে 
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
রফতানি প্রণোদনায় বড় চমক: এক লাফে ৩১০০ কোটি টাকা পরিশোধ
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান