সাত জেলায় লকডাউন, গার্মেন্টস কারখানা খোলা নিয়ে ধোঁয়াশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ১৯:১৩আপডেট : ২১ জুন ২০২১, ১৯:৩১

করোনাভাইরাস প্রতিরোধে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে লকডাউনের মধ্যে এসব এলাকার রফতানিমুখী তৈরি পোশাক কারখানা চালু থাকবে— তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা এমনটিই মনে করলেও মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ নেই। এ কারণে এখনও গার্মেন্টস কারখানা খোলা রাখা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

সোমবার  (২১ জুন) বিকালে  বিজিএমই’র  সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমরা আশা করেছিলাম— তৈরি পোশাক খাত লকডাউনের আওতার বাইরে থাকবে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা সার্কুলারে গার্মেন্টস কারখানা খোলা রাখার বিষয়টি না থাকায় আমরা সরকারের সঙ্গে এখন আলাপ-আলোচনা চালাচ্ছি।’ কিছুক্ষণের মধ্যেই কারখানা খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত পাবেন বলে জানান ফারুক হাসান।

তিনি আশা করেন, সাত জেলা লকডাউনের আওতায় সবকিছু বন্ধ থাকলেও  পোশাক কারখানা খোলা রাখা যাবে।

এদিকে বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘সাত জেলায় লকডাউন ঘোষণা করা হলেও গার্মেন্টস কারখানা খোলা থাকবে।’ তিনি উল্লেখ করেন, ক্যাবিনেট সচিব ও মন্ত্রিপরিষদ সচিব তাকে জানিয়েছেন, গার্মেন্টস কারখানা বন্ধ রাখার জন্য কোনও নির্দেশনা দেওয়া হয়নি। ফলে তৈরি পোশাক খাতের কারখানা খোলা থাকবে।

এর আগে সোমবার (২১ জুন) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনাভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে দেশের ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই ৯ দিন এসব জেলা একরকম ‘ব্লকড’ থাকবে।

জেলাগুলো হলো— মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ। এসব জেলায় ৩০ জুন পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। গণপরিবহন চলাচল করবে না। বাজার-শপিংমল বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি অফিসও বন্ধ থাকবে (জরুরি সরকারি অফিস ছাড়া)। এই লকডাউনের সময় কেবল আইনশৃঙ্খলা বাহিনীর পরিবহন এবং জরুরি পরিষেবায় নিয়োজিত পরিবহন চলাচল করতে পারবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম