ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে ইসলামী ব্যাংকের সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১৮:৪৭আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৮:৪৭

ইসলামী ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে করপোরেট সুবিধা সংক্রান্ত এক সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার(৩১ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে এই সমঝোতা স্মারক সই হয়।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন-এর উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ ও ইউএস বাংলা এয়ারলাইন্সের সেলস অ্যান্ড মার্কেটিং হেড মুহাম্মদ শফিকুল ইসলাম এ চুক্তি স্বাক্ষর করেন।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ভুঁইয়া ও মিফতাহ উদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ডহোল্ডাররা বছরব্যাপী ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকেট ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট, ৩-৬ মাসের ইএমআই ও পিওএস সুবিধা পাবেন। এছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিদ্যমান ডিসকাউন্ট সুবিধা অব্যাহত থাকবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম