পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি, ভল্ট ভেঙে টাকা লুট

পাবনা প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ১৭:৩৫আপডেট : ১৯ জুন ২০২৫, ১৭:৩৫

পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ঘটেছে দুর্ধর্ষ চুরির ঘটনা। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে চোরের দল ব্যাংকের ভল্ট ভেঙে তুলে নিয়ে গেছে ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা। শুধু তাই নয়, তারা ভাঙচুর করেছে সিসিটিভি ক্যামেরা এবং কম্পিউটার, লুটে নিয়েছে সেগুলোর হার্ডডিস্কও।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে অফিস খুলতে এসে এমন দৃশ্য দেখতে পান ব্যাংকের ম্যাসেঞ্জার রাসেল প্রামাণিক। তিনি বলেন, ‘সকালে অফিসে ঢুকে দেখি সব এলোমেলো, কম্পিউটার ভাঙা, চেয়ার ছড়ানো, জানালার গ্রিল ভাঙা। তখনই আমি আমাদের স্যারদের জানাই।’

এজেন্ট শাখার ইনচার্জ নাঈম হাসান বলেন, ‘খবর পেয়ে অফিসে এসে দেখি ভল্ট ভাঙা, ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা নেই। অফিসের দুটি কম্পিউটারের হার্ডডিস্ক এবং সিসিটিভি সিস্টেমও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এমনকি চেয়ারে তাদের পায়ের ছাপও দেখা গেছে।’

এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অনেকে এটিকে একটি পরিকল্পিত ও পেশাদার চুরি বলে মনে করছেন। কারণ, চোরেরা শুধু টাকা নয়, প্রমাণ নষ্ট করতেই সিসিটিভি হার্ডডিস্কও নিয়ে গেছে।

পাবনা সদর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা একটি চুরির অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে ভল্ট থেকে টাকা ও ডেটা চুরি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি বাইরের চুরি, নাকি কোনও অভ্যন্তরীণ যোগসাজশ, তা তদন্তসাপেক্ষে বলা যাবে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহের কাজ চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী