এবার আয়কর রিটার্ন জমার সময় বাড়বে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১৭:০৫আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৮:০৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় এবার বাড়ানো হবে না। তবে কেউ নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে না পারলে আইন অনুযায়ী সময় চেয়ে আবেদন করতে পারবেন। ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দেওয়া যাবে।

করোনার কারণে এবার কর মেলা হচ্ছে না। তবে করদাতাদের সুবিধার জন্য গত ১ নভেম্বর থেকে প্রতিটি কর অঞ্চলে কর মেলার পরিবেশে রিটার্ন গ্রহণ, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদান এবং কর তথ্যসেবা দেওয়া হচ্ছে। রিটার্ন দাখিলের পর করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্রও পাচ্ছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন বলেন, ‘রিটার্ন দাখিলের নির্ধারিত সময় ৩০ নভেম্বরের পর এবার আর সময় বাড়ানো হবে না।’

এনবিআরের এই সদস্য উল্লেখ করেন, গত বছর করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল। তবে এবার আর তা করা হচ্ছে না।

দেশের মোট ৩১টি কর অঞ্চলের সবক’টিতে করদাতাদের উপস্থিতি রয়েছে। তারা নির্বিঘ্নে রিটার্ন দাখিল করছেন। বর্তমানে দেশে ৬০ লাখের অধিক কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন।

/জিএম/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম