অন্যান্য সংস্থার সনদ ছাড়াই ট্রেড লাইসেন্স দেবে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২২, ১৮:৪০আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৮:৪০

বিশেষ ধরনের ব্যবসা যেমন ‍ওষুধের ব্যবসা করতে হলে ঔষধ প্রশাসন অধিদফতরের ছাড়পত্র দরকার হয়। কিন্তু সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ছাড়া সংস্থাটি ছাড়পত্র দিতে চায় না। আবার সিটি করপোরেশনও তাদের (ঔষধ প্রশাসন) ছাড়পত্র ছাড়া ট্রেড লাইসেন্স দিতে চায় না, এতে ব্যবসায়ীরা পড়েন মহাসংকটে। 

অভিযোগ রয়েছে, সংস্থাগুলোর কাছ থেকে সেবা না পেয়ে ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন অনেকে। এ সংকট দূর করতে অধিক্ষেত্রভুক্ত এলাকায় বিশেষ ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), পরিবেশ অধিদফতর, স্বাস্থ্য অধিদফতর এবং ঔষধ প্রশাসন অধিদফতরের ছাড়পত্র বা অনাপত্তিপত্র ছাড়াই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হতে বাণিজ্য অনুমতিপত্র বা ট্রেড লাইসেন্স দেওয়ার প্রদান করার অনুমোদন অনুমতি দিয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে গত ১০ অক্টোবর জারিকৃত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, গত ২৬ জুলাই অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চদশ করপোরেশন সভার অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এ বিষয়ে দক্ষিণ সিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘২০২০ সালের এক আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত ছিল— সংস্থাগুলো আগে ছাড়পত্র দেবে, পরে আমরা ট্রেড লাইসেন্স দেবো। তারা সেটাও মানছিল না। ফলে ব্যবসায়ীরা বেকায়দায় পড়েন। তাদের ব্যবসা সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।'

/আরএইচ/ইউএস/
সম্পর্কিত
রাজধানীর দুই থানায় নতুন ওসি
৮-১০ ঘণ্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছি না, দাম বাড়ানোর পাঁয়তারা বলছেন চালকরা
ঢাকার ৪১৬ বছর উদযাপনে ব্যাংকগুলোর কাছে টাকা চাইলো ডিএসসিসি 
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা