অবশেষে ডিএসইতে লেনদেন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২২, ১১:১৯আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১১:৩৬

দেশ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৩০ অক্টোবর) নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় লেনদেন  শুরু করতে পারেনি ডিএসই। ডিএসই’র ওয়েব সাইটে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে স্বাভাবিক লেনদেন বন্ধ রয়েছে। পরে বেলা ১১টা ৮ মিনিটে লেনদেন শুরু হয়। আজ বেলা ২টার ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে।

এক প্রশ্নের জবাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, হয়তো বাটন চাপতে ভুল হয়েছিল। সার্কিট ব্রেকারের বাটন চাপতে গিয়ে মার্কেটের বাটন চেপে দিয়েছে। টেকনিক্যাল লোকদের বদলি করার এই একটা প্রবলেম। যেটা পুঁজিবাজারে ঘটলো।

জানা গেছে, গত সপ্তাহে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে অনেকগুলো কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এ কারণে কোম্পানিগুলোর শেয়ারের বাজারমূল্য সমন্বয় করতে গিয়ে জটিলতা দেখা দেয়। যার কারণে সংস্থাটি নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি।

এদিকে, শুক্র ও শনিবার দুদিন লেনদেন বন্ধ থাকার পরও সপ্তাহের প্রথম কার্যদিবসে এমন সমস্যা দেখা দেওয়ায় বিনিয়োগকারী ও ডিএসইর সদস্যভুক্ত ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এর আগে গত সোমবারও কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বিঘ্ন ঘটে। ওইদিন লেনদেন শুরুর এক ঘণ্টা ২৮ মিনিট পর সকাল ১০ টা ৫৮ মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি সারিয়ে মাত্র ২০ মিনিটের লেনদেন হয়েছিল।

/জিএম/এফএস/
সম্পর্কিত
এক হাজার কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সূচক-লেনদেন বেড়েছে, টানা তৃতীয় দিনে উত্থান শেয়ারবাজারে
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম