ব্যাংকার‌দের পদোন্নতিতে ডিপ্লোমা লাগবেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৩

ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক থাকছেই। ত‌বে ডিপ্লোমার নাম ও প‌রীক্ষার পদ্ধ‌তি পরিবর্তনসহ বেশ কিছু বিষ‌য়ে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি এই নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্বে উত্তীর্ণ না হলে সিনিয়র অফিসার বা সমমান পরবর্তী পদে পদোন্নতি পাবেন না ব্যাংক কর্মকর্তারা।

এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি তুলেছেন ব্যাংকাররা। এর পর সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) বৈঠক অনুষ্ঠিত হয়। ‌বৈঠ‌কে প্রক্রিয়াগত কিছু পরিবর্তন আসলেও আগের সিদ্ধান্ত বহাল থাকছে।

দ্বিপাক্ষিক বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. আব্দুর রউফ তালুকদার। সেখানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালক, রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ আরও কয়েকটি বেসরকারি ব্যাংকের এমডি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ব্যাংক কর্মকর্তাদের জ্ঞানের পরিধি বাড়াতে ব্যাংকিং ডিপ্লোমার বিকল্প নেই। তাই বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত হয়েছে তা বহাল থাকবে।  তবে ডিপ্লোমার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। যেমন, ডিপ্লোমার প্রথম পর্বে অ্যাকাউন্টিং নামের সাবজেক্টটি আর থাকবে না। প্রথম পর্বে ব্যাংকিং সুশাসন নিয়ে আলোকপাত করা হবে। অ্যাকাউন্টিংয়ের বিষয়টি দ্বিতীয় পর্বে থাকতে পারে। তাছাড়া পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস নিয়ে যেসব পরিবর্তন আসবে সে সম্পর্কে খুব দ্রুত জানানো হবে।

/জিএম/এফএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম