খুলেছে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান, সীমিত পরিসরে লেনদেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৩, ১৬:১৩ আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৬:১৩

ঈদের টানা পাঁচ দিনের ছুটি শেষে সরকারি অফিস-আদালতের সঙ্গে খুলেছে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। সোমবার (২৪ এপ্রিল) সরকারি ছুটি শেষ হওয়ায় অনেকেই কাজে যোগ দিয়েছেন, তবে সংখ্যায় খুবই কম। গ্রাহক উপস্থিতি কম থাকার কারণে লেনদেনও হয়েছে সীমিত পরিসরে। 

সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই ঈদের ছুটির সঙ্গে বাড়তি দুয়েকদিনের ছুটি নিয়েছেন। তারাও ঢাকায় ফিরতে শুরু করেছেন। আগামী দুএকদিনের মধ্যে তারা যোগ দিলে পুরোদমে লেনদেন চলবে।

আজ থেকে তফসিলি ব্যাংকের অফিস সময়ও আগের নিয়মে চলবে। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বাকি সময়ে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে।

এবারও রোজার মধ্যে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়েছিল। এই এক মাস অফিস চলে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে ঈদের ছুটির পরে দেশের পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়েছে। সেটাও ছিল খুব কম। 

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তারা জানিয়েছেন, শেয়ারবাজার চাঙা হতে এই সপ্তাহটি চলে যাবে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে পুরোদমে চলবে দেশের শেয়ারবাজার।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
তৃতীয় দফায় ৭৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকা পরিশোধ হবে: আইডিআরএ
চার এনবিএফআইয়ের আমানত ফেরতের উদ্যোগ, পিপলস লিজিংয়ের কী হবে
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যাংকিং বন্ধ হলে কর্মীদের কী হবে
সর্বশেষ খবর
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির জরুরি নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির জরুরি নির্দেশনা
হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা
হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা
মেসির বিদায়ী ম্যাচ নিয়ে স্ক্যালোনি, ‘মনুমেন্টালে পাঁচটি স্টেডিয়াম থাকলে সবই পূর্ণ হয়ে যেত’
মেসির বিদায়ী ম্যাচ নিয়ে স্ক্যালোনি, ‘মনুমেন্টালে পাঁচটি স্টেডিয়াম থাকলে সবই পূর্ণ হয়ে যেত’
রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল
রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’