পদত্যাগের গুজব ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: বিএসইসি মুখপাত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৩, ১৪:৫০আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৪:৫০

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলামকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন বিএসইসির মুখপাত্র রিজাউল করিম।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের গুজব ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রিজাউল করিম বলেন, পদত্যাগের খবরটি শতভাগ গুজব। ফেসবুকে যারা গুজব ছড়িয়েছে তাদের উদ্দেশ্য ভালো নয়।

গুজবের ব্যাপারে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা এই ধরনের অপপ্রচার ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে কমিশন। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগ কাজ শুরু করেছে। একই সঙ্গে গুজব রটনাকারীদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও পুঁজিবাজারের সূচককে প্রভাবিত করার জন্য কিংবা দাম কমিয়ে শেয়ার ক্রয় করাসহ বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য গুজব রটানোর ঘটনা ঘটেছে।

এদিকে গুজবে কান না দিয়ে বিনিয়োগকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
ডিএসই’র এজিএম নাসিরের বিরুদ্ধে নারী সহকর্মীকে উত্ত্যক্তের অভিযোগ
শেয়ার বাজারে আসছে সরকারি কোম্পানি, কী বদলাবে
শেয়ারবাজারে বাড়ছে লেনদেনের সময়, নতুন সূচি ঘোষণা ডিএসই’র
সর্বশেষ খবর
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী