হরতাল-অবরোধে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৩, ২৩:০৮আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ২৩:০৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিরোধী দলের চলমান হরতাল ও অবরোধ কর্মসূচির মধ্যে ব্যাংকগুলোতে অধিকতর নিরাপত্তা নিশ্চিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২০ নভেম্বর) ব্যাংকগুলোকে স্থাপনা ও জানমালের নিরাপত্তায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে ২০১৫ সালের জুলাইয়ের সার্কুলার মেনে চলার নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংক, শাখা ও উপশাখার ঢোকার পথ, ভেতরে ও চারিদিককে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখতে হবে।

এসব স্থানে স্থাপিত/স্থাপিতব্য সিসিটিভি/আইপি ক্যামেরা/স্পাই ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ প্রয়োজনে পুলিশ সদস্যরা যাতে পেতে পারেন সে ব্যবস্থা ব্যাংক-কে গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত,  ২০১৫ সালের এ সংক্রান্ত সার্কুলারে বলা হয়েছিল, ব্যাংক শাখার প্রবেশ পথে, শাখার অভ্যন্তরে, শাখার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি/আইপি ক্যামেরা/স্পাই ক্যামেরা স্থাপন করতে হবে। বিভিন্ন ক্যামেরায় ধারণ হওয়া ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণ করার কথাও বলা হয়।

/জিএম/এমএস/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী