পারমাণবিক অস্ত্রভাণ্ডার তত্ত্বাবধায়ক পর্ষদের বৈঠক হয়নি: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ১৬:৪৬আপডেট : ১০ মে ২০২৫, ১৬:৪৬

পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের তত্ত্বাবধায়ক কমিটির বৈঠক ডাকার খবরটিকে ভুয়া বললেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শনিবার (১০ মে) প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সর্বশেষ বক্তব্যে খাজা আসিফ বলেন, তাৎক্ষণিকভাবে পারমাণবিক হামলার কোনও ঝুঁকি নেই। এটি এখনও দূরতম আশঙ্কা।

পারমাণবিক হামলার মতো বিষয় নিয়ে আলোচনা করাও অনুচিত বলে মনে করেন খাজা আসিফ। তিনি বলেন, পারমাণবিক দিকে গড়ানোর আগেই পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে বলে আমার বিশ্বাস। এ ধরনের হামলার বিষয় আপাতত আলোচ্যসূচিতেও রাখা ঠিক নয়। ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) কোনও বৈঠক এখনও হয়নি, আপাতত বৈঠকের পরিকল্পনাও নেই।

এনসিএ হচ্ছে পাকিস্তানের শীর্ষ বেসামরিক-সামরিক পর্ষদ, যারা দেশটির পারমাণবিক অস্ত্রভাণ্ডার তত্ত্বাবধানের দায়িত্বে আছে।

এর আগে এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছিল, ভারতের সঙ্গে চলমান উত্তেজনার কারণে বিশেষ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। এরপরই খবর ছড়িয়ে পড়ে, এনসিএ’র বৈঠক হতে চলেছে।

/এসকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের