কর আদায়ে সহজ পদ্ধতি অনুসরণ করছে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৩, ১৭:১৩আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৭:১৩

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান রহমাতুল মুনিম বলেছেন আমরা কর প্রদানে অটোমেশন থেকে যত রকমের সহজ পদ্ধতি রয়েছে তা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। নতুন আয়কর সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন আয়কর সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা অনুরোধ করবো, যখনই ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর প্রদানের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, বিসিএস কর্মকর্তা থেকে কমিশনার রয়েছেন, আপনারা তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের প্রতিটি কর অঞ্চলে একটি নির্দিষ্ট দিনে গণশুনানি হয়, আপনারা সরাসরি সেখানে অভিযোগ দায়ের করবেন।

অনুষ্ঠানে দেশের সেরা ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। যার মধ্যে ৭৬ জন ব্যক্তি, ৫৪টি কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরির ১১ জন রয়েছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম