পর্যটন উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৯

মালদ্বীপে বিভিন্ন পণ্য রফতা‌নি এবং পারস্পরিক বিনিয়োগ সম্ভাবনা বাস্তবায়ন ছাড়াও পর্যটন খাতে উন্নয়নে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) গুলশানে নিজ কার্যালয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের উপদেষ্টা মোহাম্মদ আলী জান্নাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। 

সালমান এফ রহমান বলেন, উভয় দেশের বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার এবং বহুমুখী করার বিষয়ে আন্তরিক পরিবেশে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া মালদ্বীপের পর্যটন খাতের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশের পর্যটন খাত সমৃদ্ধ হতে পারে। মালদ্বীপের রিসোর্ট ও হোটেল সংশ্লিষ্ট সাপ্লাই চেইনে যুক্ত হওয়ার এবং দেশটিতে বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধিরও সুযোগ রয়েছে। 

সৌজন্য সাক্ষাৎকালে উভয়েই দ্বিপাক্ষিক বাণিজ্যে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।  

মালদ্বীপের প্রেসিডেন্টের উপদেষ্টা মোহাম্মদ আলী জান্নাহ বলেন, আমরা সমন্বিত যৌথ উদ্যোগ নিতে পারি যা উভয় দেশের জনগণের জন্য লাভজনক হবে। বাংলাদেশি কর্মীদের মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য তার সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতাও প্রকাশ করেন মালদ্বীপের প্রেসিডেন্টের উপদেষ্টা।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বিশ্ব পর্যটন দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ
ঘুরতে গিয়ে আটকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করলো পুলিশ
চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
সর্বশেষ খবর
নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছেন ট্রাম্প
নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছেন ট্রাম্প
এখনও কেন নতুন বিনিয়োগে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা?
এখনও কেন নতুন বিনিয়োগে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা?
ফোল্ডেবল ফোনের বাজারে পাতলা নকশায় নতুন প্রতিদ্বন্দ্বী অনার ম্যাজিক ভি৬
ফোল্ডেবল ফোনের বাজারে পাতলা নকশায় নতুন প্রতিদ্বন্দ্বী অনার ম্যাজিক ভি৬
রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর
রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী