প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৭ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৫, ১৯:২৯আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৯:৩১

নারীদের এশিয়ান কাপে ‘সি’ গ্রুপে শেষ ম্যাচে প্রথমার্ধেই তুর্কমেনিস্তানকে ব্যাকফুটে ফেলে দিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে দিয়ে বিরতিতে গেছে পিটার বাটলারের দল। প্রথমার্ধেই তুর্কমেনিস্তানকে চেপে ধরে ৭-০ গোলে এগিয়ে রয়েছে তারা। খেলার ধারা বলছে গ্রুপ সেরা হয়ে ২০২৬ এশিয়ান কাপে অংশ নেওয়া এখন শুধুই সময়ের ব্যাপার।

শনিবার ইয়াংগুনের স্টেডিয়ামে হাইলাইন ডিফেন্স খেলে শুরু থেকে একের পর এক গোল আদায় করে নেয় বাংলাদেশ। চালকের আসনে বসতে সময় লাগেনি। শামসুন্নাহার ও ঋতুপর্ণারা ছিলেন দুর্বার। ম্যাচের ৪ মিনিটে বক্সের বাইরে থেকে স্বপ্না রানী জোরালো শটে জাল কাঁপান। দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। ফরোয়ার্ড শামসুন্নাহার তেকাঠির সামনে থেকে ফিরে আসা বলে পা চালিয়ে দেন। ১৩ মিনিটে তৃতীয় গোলও চলে আসে। বাঁ প্রান্তের ক্রসে শামসু্ন্নাহার আবারও প্লেসিং করে দলকে এগিয়ে নেন। ১৬ মিনিটে বক্সে ঢুকে মনিকা চাকমা ডান পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করে চতুর্থ গোল উপহার দেন। পরের মিনিটে ঋতুপর্ণা চাকমা করেন পঞ্চম গোল। একজনকে ডজ দিয়ে জায়গা করে নিয়ে বাম পায়ের জোরালো শট গোলকিপারের গ্রিপ ছুঁয়ে জড়িয়ে যায় জালে।

গোল উৎসবের ম্যাচে ২১ মিনিটে ক্রস থেকে তহুরা খাতুন প্লেসিং করে ষষ্ঠ গোল এনে দেন। এরপর সপ্তম গোলে পেতে সময় লেগেছে। ৪০ মিনিটে সপ্তম গোল আসে। মনিকার কর্নারে ঋতুপর্ণা বাঁ পায়ের ভাসিয়ে দেওয়া শটে জাল কাঁপিয়েছেন।

বাংলাদেশের একাদশ : রুপনা চাকমা , আফঈদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি