একক গ্রাহক ঋণসীমা অতিক্রম না করতে ব্যাংকগুলোকে ফের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৪, ১৯:৩০আপডেট : ১৫ মে ২০২৪, ১৯:৩০

একক গ্রাহক ঋণসীমা কোনওক্রমেই অতিক্রম না করতে ব্যাংকগুলোকে ফের নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৫ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক ২০২২ সালের ৩১ ডিসেম্বর ও বিদ্যুৎ খাতের ক্ষেত্রে ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে একক গ্রাহক ঋণ নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনার নির্দেশনা দেয়।

বুধবার জারি করা নতুন সার্কুলারে বিষয়টি উল্লেখ করে বলা হয়, সম্প্রতি কিছু ব্যাংক একক গ্রাহক/গ্রুপের ঋণের ঊর্ধ্বসীমা শিথিল করার জন্য আবেদন দাখিল করা হচ্ছে যা আগের সার্কুলারের মাধ্যমে প্রদত্ত নির্দেশনার পরিপন্থি।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, বর্তমান প্রেক্ষাপটে বৃহৎ ঋণ ঝুঁকি হ্রাস, করপোরেট সুশাসন সমুন্নত রাখা এবং ঋণ বিতরণে উত্তম চর্চা নিশ্চিতকরণের মাধ্যমে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে একক গ্রাহক ঋণসীমা কোনওক্রমেই অতিক্রম না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা যাচ্ছে।

এছাড়াও বড় অঙ্কের ঋণ দেওয়ার ক্ষেত্রে গ্রুপের আওতা নির্ধারণে আগের সার্কুলারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সেখানে বলা হয়েছে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী