ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন: সালেহ উদ্দিন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৪, ১৭:৫১আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২০:৩৯

জনগণের কাছে যৌক্তিক মূল্যে পণ্য পৌঁছে দেওয়া বর্তমান সরকারের চাওয়া। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্য ও অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (২৭ আগস্ট) পরিকল্পনা কমিশনে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ও চিনি পরিশোধনকারী ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বাংলাদেশের বৃহৎ ছয় ভোজ্যতেল ও চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানের মতবিনিময় সভা পরিকল্পনা কমিশনে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় দেশবন্ধু গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ, টি কে গ্রুপ ও সিটি গ্রুপের প্রতিনিধি অংশ নেন।

এ সময় তিনি বলেন, এলসি খোলা ও এলসি মার্জিন কমানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কোনোভাবেই পণ্যের দাম বাড়ানো যাবে না। ব্যবসা-বাণিজ্যে ব্যাড (খারাপ) প্র্যাকটিস কমাতে হবে।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে নিত্যপণ্যের মধ্যে তেল ও চিনির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। এগুলোর সরবরাহ চেইন সচল রাখা এবং জনগণের কাছে যৌক্তিক মূল্যে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের চাওয়া। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।

প্রতি কেজি চিনিতে ব্যবসায়ীদের ৪২ টাকা ভ্যাট ও অন্যান্য ট্যাক্স পরিশোধ করতে হয়। এটা অন্যায্য উল্লেখ করে তারা বলেন, পৃথিবীর অন্য কোনও দেশে এরকম নাই। বিদ্যমান ভ্যাট ও ট্যাক্স পুনঃনির্ধারণের দাবি জানান তারা।

এ সময় ভোজ্যতেল ও চিনি পরিশোধনকারী ব্যবসায়ীরা দেশে নিত্যপণ্যের চাহিদা ও মজুত পরিস্থিতি সম্পর্কে বাণিজ্য উপদেষ্টাকে অবহিত করেন।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সশস্ত্র বাহিনীর সহায়তায় সন্তুষ্ট ডিসিরা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী