সিকদার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৪, ২১:০৪আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ২১:০৪

বেসরকারি ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদার, রিক হক সিকদারসহ সিকদার পরিবারের আরও অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।

সিকদার পরিবারের অন্য যেসব সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তারা হলেন— মনোয়ারা সিকদার, মমতাজুল হক সিকদার, নাসিম সিকদার, পারভিন হক সিকদার, সালাহউদ্দিন খান, মনিকা খান সিকদার, জেফরী খান সিকদার, মেন্ডি খান সিকদার, লিসা ফাতেমা হক সিকদার, দিপু হক সিকদার, শন হক সিকদার, জন হক সিকদার।

চিঠিতে বলা হয়, হিসাব জব্দ করা ব্যক্তিদের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনও ধরনের লেনদেন করা যাবে না। পাশাপাশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্যও জমা দিতে বলা হয়েছে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
বিএফআইইউ’র প্রধান হলেন ইখতিয়ার উদ্দিন মামুন
সঞ্চয়পত্রের সার্ভারে জালিয়াতি: ছাত্রদলের সাবেক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম