বিকেএমইএ নির্বাচন: ৪২ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ এপ্রিল ২০২৫, ১৮:৩৪আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৯:১৮

বস্ত্রখাতের অন্যতম সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচনে ৩৫টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেএমইএর ঢাকা কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সফিউল্লা চৌধুরীর নেতৃত্বে যাচাই-বাছাই শেষে এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়।

এবারের নির্বাচনে বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একক প্যানেল গঠন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৯ জন প্রার্থী। তাদের বাইরেও তিন জন প্রার্থী স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দেন।

ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ মে।

নির্বাচন বোর্ডের সচিব সৈয়দ ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

এবারের নির্বাচন ঘিরে বিকেএমইএর সদস্যদের মধ্যে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে একক প্যানেলের প্রার্থীদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা কম হওয়ায় অনেক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাও উঁকি দিচ্ছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী