বাজেট আলোচনায় তৈরি পোশাক খাতের করছাড় ও ভ্যাট অব্যাহতির দাবি বিজিএমইএর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ১৮:৪৯আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৮:৪৯

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য বর্তমান করপোরেট করহার ১২ শতাংশ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। একইসঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত পুনঃব্যবহারযোগ্য সুতা (রিসাইকেল ফাইবার) উৎপাদনে মূসক (ভ্যাট) অব্যাহতি চেয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরে বিজিএমইএ। সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ জানায়, বর্তমানে রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য করপোরেট করহার ১২ শতাংশ এবং এলইইডি-সার্টিফায়েড (LEED Certified) পরিবেশবান্ধব কারখানার জন্য ১০ শতাংশ করহার নির্ধারিত আছে, যা ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ। এই হার পরিবর্তন করা হলে দেশি-বিদেশি উদ্যোক্তাদের আস্থা বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেছে সংগঠনটি।

এছাড়া, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) প্রাক-বাজেট আলোচনায় বিনিয়োগবান্ধব করনীতি প্রণয়নের আহ্বান জানায়। তাদের অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে—রফতানিমুখী পোশাক কারখানায় প্রয়োজনীয় পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম পুনঃস্থাপনে আমদানি কর ছাড় দেওয়া ইত্যাদি।

সভায় বিজিএমইএ, বিকেএমইএ ছাড়াও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও এসএমই ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী