বাজেট সহায়তায় ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এআইআইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ২০:৫৮আপডেট : ২৩ জুন ২০২৫, ২১:০০

বাংলাদেশের বাজেট সহায়তার অংশ হিসেবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) থেকে ৪০ কোটি ডলার ঋণ পাচ্ছে সরকার। সোমবার (২৩ জুন) ঢাকায় এ সংক্রান্ত একটি ঋণচুক্তি স্বাক্ষর হয়।

'ক্লাইমেট রেসিলিয়েন্স ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম' (CRID)-এর আওতায় এই অর্থায়ন দেওয়া হচ্ছে, যা দেশের পরিবেশসহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমে অবদান রাখবে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং এআইআইবির পক্ষে ভারপ্রাপ্ত প্রধান বিনিয়োগ কর্মকর্তা রজত মিশ্রা এই চুক্তিতে স্বাক্ষর করেন।

৪০ কোটি ডলারের এই ঋণের সমপরিমাণ দেশীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ৮৮৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২.২০ টাকা ধরে)। এই অর্থ সরকার বাজেট ঘাটতি পূরণে ও জলবায়ু অভিযোজন এবং প্রশমনমূলক কর্মকাণ্ডে ব্যবহার করবে।

চুক্তি অনুযায়ী, ঋণের পরিশোধ মেয়াদ ৩৫ বছর, যার মধ্যে প্রথম পাঁচ বছর গ্রেস পিরিয়ড হিসেবে থাকবে। সুদের হারও অত্যন্ত স্বল্প— শুধু এককালীন ০.২৫ শতাংশ হারে প্রযোজ্য হবে।

এআইআইবির এ কর্মসূচির মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশকে সহনশীল ও টেকসই অর্থনীতির ভিত্তি গড়তে সহায়তা করা। এর আওতায় দেশের জলবায়ু নীতিমালার সংস্কার, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ হ্রাসে সহায়ক পদক্ষেপ বাস্তবায়নে জোর দেওয়া হবে।

এআইআইবির এই ঋণ দেশের বাজেট ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/জিএম/এমএস/
সম্পর্কিত
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
স্মার্ট কার্ডধারী কৃষকদের জন্য বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশকে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম